বুধবার, ২৬ আগস্ট ২০২৬

হাটহাজারীতে প্রতারণার অভিযোগে পল্লী চিকিৎসককে জরিমানা

বাবলু দাশ,হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে ভুল নাম পদবী ব্যবহার ও মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে পল্লী চিকিৎসক’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।

বুধবার( ২ নভেম্বর) পৌরসভার বাস স্টেশন সংলগ্ন রাজ চন্দ্র চৌধুরী (বাড়ইপাড়া) সড়ক শান্তি ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম বলেন, শান্তি ফার্মেসিতে ভুল নাম পদবী ব্যবহার ও মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করার অভিযোগে মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে জনৈক ব্যক্তি অভিযোগ করেন । তিনি মিথ্যা বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারিত করে বিভিন্ন ধরনের রোগের খুব সহজ ও স্থায়ী সমাধান দিচ্ছেন। অভিযান পরিচালনাকালে অভিযোগসমূহের সত্যতা পাওয়া যায়। ম্যাজিস্ট্রেটের নিকট নিজেকে পল্লী চিকিৎসক হিসেবে পরিচয় দিলেও বিশেষজ্ঞ চিকিৎসকের মতো বিভিন্ন রোগের চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে যাচ্ছেন হাটহাজারীর বিভিন্ন প্রান্তে। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মাহফুজুর রহমান খান অভিযোগসমূহ যাচাই করেন। মিথ্যা বিজ্ঞাপনের অভিযোগ প্রমানিত হওয়ায় অভিযুক্তকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ উল্লিখিত দন্ডে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার পাশাপাশি অভিযুক্তকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পরামর্শ অনুযায়ী নাম পদবী পরিবর্তন ও কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...