বুধবার, ২৬ আগস্ট ২০২৬

উখিয়ায় “অপারেশন রুট আউট” অভিযান: ১৫ রোহিঙ্গা গ্রেফতার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে অপারেশন রুট আউট নামক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৫ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ৮ এপিবিএন। 

তার মধ্যে মাদক মামলায় ৬ জন ও ৯ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া)মোঃ ফারুক আহমেদ মঙ্গলবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন,হাসান আহম্মেদ এর ছেলে সাব্বির আহমেদ (২৭),আবু তাহেরের ছেলে মোঃ ইসমাইল (৪০),করিমুল্লাহর ছেলে হাফিজুল্লাহ (২৩),লাল মিয়ার ছেলে মোহাম্মদ হাসান (৩৩)মৃত আলী জোহারের ছেলে মোঃ জাকরিয়া (৩১)মোঃ হাশিমের ছেলে আব্দুর রহমান (৩১)সহ ১৫ জনকে গ্রেফতার করেন।

মোঃ ফারুক আহমেদ জানান, সোমবার রাত ১ টা থেকে মঙ্গলবার সকাল ১১ টা পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অপরাধীদের গ্রেপ্তারে ৮ এপিবিএন ক্যাম্প-১০ এ নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকল্পে চিরুনি অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করাকালীন সময় পৃথক দুটি স্থান থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ ৬ জনকে আটক করে উল্লেখিত আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উল্লিখিত সকল আসামীদেরকে পানবাজার পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।

গ্রেফতারকৃত ১৫ জনের মধ্যে ৬ জনকে মাদক মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্ত উখিয়া থানায় হস্তান্তর, ৯ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুষ্কৃতিকারীদের সমূলে নির্মূল করতে ৮ এপিবিএনের ‘অপারেশন রুট-আউট’ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে ৮ এপিবিএন বদ্ধপরিকর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...