বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণিত ক্লাবের যাত্রা শুরু

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে পথচলা শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত ক্লাব।

সোমবার ( ৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের গ্যালারিতে গণিত ক্লাবের উদ্বোধন ঘোষণা করা হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। এরপর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে ক্লাবের উদ্বোধন ঘোষণা করেন গণিত বিভাগের সম্মানিত চেয়ারম্যান  প্রফেসর ডক্টর মো. আমান উল্লাহ।

সকল বাধা-বিঘ্ন কাটিয়ে গণিত ক্লাবের অগ্রযাত্রায় উচ্ছ্বসিত গণিত বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থী। গণিত বিভাগের শিক্ষার্থীদের জন্য বহুল আকাঙ্ক্ষিত ক্লাবটি বিভাগের বিভিন্ন বর্ষে অধ্যয়নরত গুটিকয়েক শিক্ষার্থী ও ফাউন্ডার মো: হাবিবুর রহমান এবং কো-ফাউন্ডার মো: মিশকাত হোসাইন ছিদ্দিকী এর অক্লান্ত পরিশ্রমের ফলাফল।

গণিত ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ক্লাবের ফাউন্ডার মো. হাবিবুর রহমান বলেন, ক্লাবের প্রধান লক্ষ্য হচ্ছে গবেষণামুখী শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা। কেবলমাত্র বিসিএসমুখী না হয়ে মৌলিক গবেষণা কিংবা ভিন্নমুখী স্রোতে শিক্ষার্থীদের চলতে উদ্বুদ্ধ করা ক্লাবের প্রধান কাজ। পাশাপাশি থাকবে বিভিন্ন আত্মন্নয়নমূলক কর্মসূচি।

ক্লাবের কো-ফাউন্ডার  মো: মিশকাত হোসাইন ছিদ্দিকী বলেন, অনেক চড়াই উৎড়ায় পেড়িয়ে আমাদের ৫০ বছরেরও বেশি পুরনো এই বিভাগে এতদিন পর আমরা একটা ক্লাব গঠন করতে পেরেছি। আমাদের বিভাগের প্রাক্তন  অধ্যাপক স্যার জামাল নজরুল ইসলাম আমাদের জন্য রেখে গিয়েছেন রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিক্যাল এন্ড ফিজিক্যাল সায়েন্স। যে উদ্দেশ্য নিয়ে তিনি রিসার্চ সেন্টার গড়ে তুলেছিলেন সেই উদ্দেশ্যকে সামনে রেখেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত ক্লাব এগিয়ে যাবে। এছাড়াও তিনি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে নিজেদেরকে খাপ খাওয়ানোর জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হতে বলেন।

পরে বক্তব্য রাখেন প্রফেসর মোহাম্মদ ফোরকান। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গণিত হচ্ছে বিজ্ঞানের একটি ভাষা। যে ভাষা জীবনের প্রায় সকল ক্ষেত্রেই জরুরি। তিনি সবাইকে বিভাগের পক্ষ থেকে  ক্লাবকে যেকোনো প্রকার সাহায্য সহযোগিতা করারও অঙ্গীকার করেন।এতে আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক আবু শাহেদ মো. মঈনুদ্দিন এবং সহকারী অধ্যাপক লিপন চন্দ্র দাস।

গণিত ক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুন নুর বিভিন্ন ওয়ার্কশপ, ডেটা সায়েন্স ও বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার ব্যাপারে গুরুত্বারোপ করেন। পরিশেষে,কেক কাটা এবং শিক্ষার্থীদের মধ্যে মতবিনিময় পর্বের মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ হয়।

উল্লেখ্য, ১৯৬৮ সালের ১লা নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের যাত্রা শুরু। গণিত বিভাগ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তীর কয়েকবছর পেরিয়ে এই গণিত ক্লাবের আত্মপ্রকাশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার চাতরী এলাকায়...

প্রতিভার স্বীকৃতিতে উৎসবমুখর চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ

সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ায় শিক্ষার্থীদের প্রতিভার স্বীকৃতি দিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...