বুধবার, ২৬ আগস্ট ২০২৬

৫দিন ধরে মিলছেনা পানি

চবিতে ৬ দফা দাবিতে শাহ আমানত হলের শিক্ষার্থীরা

এমদাদুল্লা সাকিব , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে ৫ দিন যাবত পানি না থাকায় ৬ দফা দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে হলের শিক্ষার্থীরা।

সোমবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে হলের মূল গেইটে তালা ঝুলিয়ে দিয়ে হলের সামনে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রায় ২ ঘন্টা পর প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে তালা খুলে দেয় আন্দোলনকারীরা।

পানি সমস্যা ছাড়াও ৬ দফা দাবির মধ্যে ছিল হলের খাবারের মান বৃদ্ধি, ইন্টারনেটের গতি বৃদ্ধি, নিয়মিত শৌচাগার পরিষ্কার, পাঠাগার সংস্কার,হলের কক্ষ সংস্কার।

আন্দোলনকারী শিক্ষার্থী ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রিপন বলেন, হলের শৌচাগারের যাচ্ছেতাই অবস্থা হয়ে থাকে। পরিচ্ছন্নতা কর্মীরাও নিয়মিত কাজ করে না। নিয়মিত পানি থাকে না। এমনও হয়েছে আমরা টানা ৫ দিন পানি পাই নি। তাছাড়া পাঠাগারের খুবই করুণ অবস্থা। এতোই ছোট যে ১৫-২০ জন একত্রে বসে পড়তে পারে না।

আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ওমর জানান, এর আগেও অনেক বার এসব অভিযোগ আমরা জানিয়েছি। কিন্তু কোন সমাধান আসেনি। তাই আজ আন্দোলনে নেমেছি। প্রশাসন আশ্বাস দিয়েছে অল্প সময়ে সমাধান হয়ে যাবে। যদি না হয় আমরা আবার কর্মসূচি দিবো।

শাহ আমানত হল প্রভোস্ট অধ্যাপক নির্মল কুমার সাহা জানান, আমরা শিক্ষার্থীদের অভিযোগ শুনেছি। ইতিমধ্যেই সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ শুরু করেছি। আশা করছি ১ সপ্তাহের মধ্যেই পানি সমস্যার সমাধান হয়ে যাবে। পাশাপাশি খাবারের মান বৃদ্ধির জন্য আমরা টিউটরদের দায়িত্ব দিয়েছি। তারা সপ্তাহে ৩ দিন হলে খাবার খাবে এবং মান যাচাই করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...