বুধবার, ২৬ আগস্ট ২০২৬

রামগড়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার শেষকৃত্য সম্পন্ন 

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

রাষ্ট্রীয় মর্যাদায় রামগড়ের বীর মুক্তিযোদ্ধা পূর্ণ কুমার ত্রিপুরার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে রামগড় পৌরসভার ১নং ওয়াডের পঞ্চকুমার কার্বারী পাড়াস্থ বীর মুক্তিযোদ্ধার নিজ বাড়িতে গার্ড অব অনার প্রদান করা হয়।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট খোন্দকার মো, ইখতিয়ার উদ্দীন আরাফাত তাঁর মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় রামগড় থানার এসআই সামছুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট খোন্দকার মো, ইখতিয়ার উদ্দীন আরাফাত রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার মফিজুর রহমান জানান বীর মুক্তিযোদ্ধা পূর্ন কুমার ত্রিপুরা ১৯৭১সালে মুক্তিযুদ্ধ চলাকালে ১নং সেক্টর রামগড়ের দুর্গম এলাকায় পাকবাহিনীর সাথে বীরত্বের সাথে লাড়াই করেছিলেন।

এ সময় রামগড় পৌরসভার ১নং ওয়াড কাউন্সিল মোঃআব্দুল হক,২নং ওয়াড কাউন্সিল শ্যামল ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি হরিসাধন বৈষ্ণব – ত্রিপুরা ষ্টুডেন্টস ফোরামের নেতৃবৃন্দ, ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরে নিজ গ্রামের মহাশশ্মানে তাঁর শেষ কৃত্য সম্পন্ন হয়।

বীর মুক্তিযোদ্ধা পূর্ন কুমার ত্রিপুরার বড় ছেলে বাবুল ত্রিপুরা জানান, দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগের কারণে গতকাল (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টায় নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুকালে তিনি ২ছেলে ও ১ মেয়েসহ নাতী-নাত্মী রেখে গেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...