বুধবার, ২৬ আগস্ট ২০২৬

প্রমা অবন্তীর নাচের প্রতিষ্ঠানে আপ্লুত ড. পবিত্র সরকার

ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত সাহিত্যক,শিক্ষাবিদ,গবেষক ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. পবিত্র সরকার “ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার,চট্টগ্রাম” পরিদর্শন করেন।সেই সাথে সকল বিভাগের শিক্ষার্থী ও সহযোগী,সহকারী শিক্ষিকাদের নৃত্য উপভোগ করেন তিনি।সহযোগী শিক্ষিকাদের মধ্যে নৃত্য পরিবেশন করেন তূষি ভট্টাচার্য,নিবিড় দাশ গুপ্তা,রিয়া বড়ুয়া,আফসানা ইকবাল হিয়া এবং সহকারী নৃত্য প্রশিক্ষকদের মধ্যে নৃত্য পরিবেশন করেন অর্জিতা সেন চৌধুরী ও দিয়া দাশ গুপ্তা।

সকলের নৃত্য চর্চা দেখে তিনি আনন্দিত হন এবং নৃত্যের সাথে শিক্ষার্থীরা যেন সবসময় যেন যুক্ত থাকে সে অনুরোধ ব্যক্ত করেন।

তিনি বলেন নিজেকে সমর্পণ করলেই কেবল মানুষ নাচের অন্তর্নিহিত নির্যাস উপভোগ করতে পারে।নৃত্য হলো প্রমার কাছে প্রার্থনার মতো,তা তাঁর কাজ দেখলে বোঝা যায়।প্রমা তাঁর গভীর সাধনা ও পরিশ্রমের মাধ্যমে এই শেখড়ের সন্ধান পেয়েছে।তাঁর শিষ্যারাও নাচটাকে ভালোবেসে করে চলেছে,তা তাঁদের নিবেদনে বোঝা যায়।সবচেয়ে ভালো লাগার প্রমার তত্ত্বাবধানে দীর্ঘদিন শিখে আসা শিক্ষার্থীরা এখন তাঁর স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করেছে। গতকাল প্রমা অবন্তী’র নৃত্য প্রতিষ্ঠান ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার,চট্টগ্রাম পরিদর্শনে এসে পশ্চিমবঙ্গের,প্রখ্যাত সাহিত্যক,শিক্ষাবিদ,গবকষক ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (১৯৯০-১৯৯৭) এর উপাচার্য ড. পবিত্র সরকার মুগ্ধ হন।তিনি উপাচার্য থাকাকালীন সময়ে প্রমা অবন্তী তাঁর শিক্ষার্থী ছিলেন। চট্টগ্রামে বিশেষ একটি অনুষ্ঠানে তাঁর মেয়ে নৃত্যশিল্পী বসুধিতিকে নিয়ে আসেন তিনি।যিনিও একজন ওড়িশি নৃত্যশিল্পী,সেই ফাঁকে ওটিডিএমসি পরিদর্শনে যান তিনি।

সবশেষে,ড. পবিত্র সরকার বলেন প্রমার মতো মেয়েরা বহুদূর থেকে এসে শিল্পকে একটা জায়গায় প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করছে এবং ছোট ছোট মেয়েরা এই শিল্পকে রপ্ত করছে।তোমরা যে সৌন্দর্য সৃষ্টি করো তা দেখে আমাদের জীবনটা মূল্যবান হয়।তোমাদের মঙ্গল কামনা করি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যাভিনেতা,নাট্যকার ও ছড়াশিল্পী অধ্যাপক সঞ্জীব বড়ুয়া ও সংস্কৃতিকর্মী ঋত্মিক নয়ন। প্রায় ২০০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন এ মিলনমেলায়। ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার,চট্টগ্রাম এর পরিচালক,ওড়িশী নৃত্যশিল্পী প্রমা অবন্তী ও বরেণ্য নাট্যব্যক্তিত্ব,ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার,চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কুন্তল বড়ুয়ার আমন্ত্রণে আসেন বলে জানান ওটিডিএমসি মিডিয়া পর্ষদ প্রধান অভ্র বড়ুয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

শিবুকান্তি দাশ-এর দুটি কিশোরকবিতা

বৃষ্টি নামে ঝুম শিবুকান্তি দাশকালো মেঘে আকাশ থেকে বৃষ্টি নামে ঝুম টিনের চালে নূপুর বাজে রুমজুম রুমজুম ভেলা ভাসাই দুষ্ট ছেলে মাছ ধরতে যায় উঠোন জুড়ে জল থইথই...

শশ্মান- শশ্মান খেলা

শশ্মান- শশ্মান- খেলাবিদ্যুৎ কুমার দাশতিনি নারী নয়- তাঁর ভেতর মায়াহীন মমতাহীন প্রেমহীন জীবন। হোমিওপ্যাথি ডোসের মতোই মৃত্যুর শহরে খুব আস্তে তিনি পাঠিয়ে দেন।রাত আসে রাত যায় শূন্যতায়- ভাড়ি...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

পটিয়া মালঞ্চের চার যুগপূর্তিতে সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতা

পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন কালে বক্তারা বলেন, আজকে সমাজে যে অবক্ষয় চলছে তা থেকে উত্তরণ...