সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বিএনপি জনগণের শান্তি নষ্ট করলে সরকার বসে থাকবে না: খাদ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপি আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে জনগণের শান্তি নষ্ট করলে, সরকার বসে থাকবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপির আন্দোলন পূর্বের ন্যায় হাওয়া হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৮ অক্টোবর) নওগাঁর সাপাহার উপজেলার তিলনা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ৩নং তিলনা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে নারী ক্ষমতায়নের সূচনা করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা নারীদের মর্যাদার আসনে বসিয়েছেন। মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতাবিরোধীরা নারীদের পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিল। এরপর ১৫ আগস্ট নারী ও শিশুদের নির্মমভাবে হত্যা করেছিল। সেই কুচক্রী মহলের ষড়যন্ত্র এখনও চলছে।

তিনি বলেন, বাংলাদেশ শেখ হাসিনার হাতে নিরাপদ। তিনি বাংলার মানুষের জন্য নিরলসভাবে কাজ করছেন, সকলের উচিত তাকে সমর্থন করা। বঙ্গবন্ধুকন্যা দেশের প্রতিটি প্রান্তে উন্নয়ন করেছেন। নারীদের জন্য সামাজিক নিরাপত্তার বলয় সম্প্রসারিত করেছেন।

বয়স্কভাতা, বিধবাভাতা, মাতৃত্বকালীন ভাতা ও উপবৃত্তির পাশাপাশি সব ধরনের সুযোগ সৃষ্টি করেছেন। দরিদ্র অসহায় গৃহহীনদের পাকা বাড়ি করে দিয়েছেন। কৃষকের জন্য ভর্তুকি মূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ দিচ্ছেন।

দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে জনগণের কষ্ট হচ্ছে উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, খাদ্যবান্ধব ও ওএমএস কর্মসূচির মাধ্যমে খাদ্য সহায়তা দিয়ে জনগণের কষ্ট লাঘব করার চেষ্টা করা হচ্ছে।

তিলনা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোজিনা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোসলেম উদ্দিন।

সম্মেলন উদ্বোধন করেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহিমা বেগম, প্রধান বক্তা ছিলেন সাপাহার উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...