সোমবার, ২৭ জুলাই ২০২৬

রামগড়ের প্রত্যন্ত এলাকায় উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

রামগড়ের প্রত্যন্ত অঞ্চল পাতাছড়া ইউনিয়নে কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা ১২টায় জেলা প্রশাসনের অর্থায়নে এ বিদ্যালয় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ের পাতাছড়া ইউনিয়নের কলাবাড়ী এলাকায় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে স্থানীয় কলাবাড়ি মসজিদের পরিচালনা পর্ষদের দান করা তিন একর ভূমিতে কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ।

উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তফা হোসেন, ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার কোন বিকল্প নেই’। সমতলের সাথে তাল মিলিয়ে পাহাড়েও উন্নয়ন অব্যাহত রেখেছে বর্তমান সরকার। তবে শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে থাকায় পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের কথা বিবেচনা করে পাহাড়ের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াতে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে আর্থিক সহযোগিতা দিয়ে যাচ্ছে।

এসময় জেলা প্রশাসক কলাবাড়ি বিদ্যালয় নির্মাণে ৫ লাখ টাকার চেক প্রদান ও বিদ্যালয়ের মাঠ সম্প্রসারণের জন্য আরো ৩ লক্ষ টাকা প্রদানের ঘোষণা দেন।

সভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম আলমগীর বলেন , বিদ্যালয়টি প্রতিষ্ঠার ফলে আশেপাশের ৬টি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ছাত্র-ছাত্রীদের প্রাথমিক শিক্ষার পর আর দূরে পড়া লেখা করতে যেতে হবে না, অনায়াসে তারা মাধ্যমিক পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে পারবে। আগামী জানুয়ারি থেকে বিদ্যালয়ে পাঠদান শুরু হবে বলে তিনি জানান।

সভায় স্থানীয় হেডম্যান, কারবারি, জনপ্রতিনিধি, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...