বুধবার, ২৬ আগস্ট ২০২৬

নিখোঁজের ৩ দিন পর নালায় মিললো শিশুর বস্তাবন্দী মরদেহ

চট্টগ্রাম নিউজ ডটকম:

নগরীর জামালখানে নিখোঁজের তিনদিন পর পরিত্যক্ত নালায় মিললো শিশু মারজানা হক বর্ষার বস্তাবন্দী মরদেহ। 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে জামালখান শিকদার হোটেলের পিছনের নালায় শিশুটির লাশ খুঁজে পাই স্বজনরা।

বর্ষা জামালখান কুসুমকুমারী স্কুলের ১ম শ্রেণীর শিক্ষার্থী।

শিশু বর্ষার স্বজনরা জানান, বর্ষা গত ২৪ তারিখ ২০ টাকা নিয়ে বিস্কুট কিনতে বের হয়েছিল বাসা থেকে। এরপর থেকে নিখোঁজ হয় বর্ষা। স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খুঁজে তাকে পাননি। থানায় ডায়েরি করার পাশাপাশি তারা রাস্তায় মাইকিং করেছেন। সন্দেহ থেকে তারা জামালখানের সবগুলো নালা-দর্মমায় খুঁজতে গিয়ে বিকেলে বস্তাবন্দী লাশ পেয়ে পুলিশকে খবর দেন।

এর মধ্যে  সিএমপির দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নবেল চাকমা, কোতোয়ালী জোনের এসি মুজাহিদুল ইসলামসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ  ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান ।

তিনি বলেন, গত ২৪ তারিখ শিশু মারজানা হক বর্ষা নিখোঁজ হয়। তার পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছিল। আজ বিকেলে নালায় বস্তাবন্দী মরদেহ দেখে স্বজনরা থানায় খবর দেয়। আমাদের টিম গিয়ে তা উদ্ধার করেছে।

তিনি আরও জানান, বর্ষার লাশ সিআইডির ফরেনসিক এক্সপার্টরা সেম্পল কালেকশন শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। এরপর লাশ হস্তান্তর করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...