বুধবার, ২৬ আগস্ট ২০২৬

কোরিয়ান কেইপিজেডে হঠাৎ নারী শ্রমিক অজ্ঞান, নানা গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারার কোরিয়ান ইপিজেড কারখানায় ২০ ও ২১ নম্বর ফ্লোরে অন্তত ২০ জন নারী শ্রমিক অজ্ঞান হয়ে পড়ার ঘটনা ঘটেছে।ঘটনার পর শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কর্তৃপক্ষের দাবি, প্যানিক ডিজঅর্ডারজনিত কারণে এ ঘটনা ঘটেছে।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে কর্ণফুলী সু ইন্ডাস্ট্রি লিমিটেডে এ ঘটনা ঘটে।অজ্ঞান শ্রমিকদের তাৎক্ষণিক কারখানার নিজস্ব হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে কর্তৃপক্ষের সাথে কথা হলে তাঁরা দাবি করেন, ‘কারখানার ভেতরে এ ধরনের কোন সমস্যা হয়নি। নতুন নারী শ্রমিকেরা সামান্য নার্ভাসনেস হওয়ার কারণে মাথা ব্যথা সমস্যা হচ্ছে। যাদের এ সমস্যা দেখা দিয়েছে তাঁদেরকে কেইপিজেডের ভেতরের মেডিক্যালে চিকিৎসা দেওয়া হয়েছে। কোন সমস্যা নেই। আতংকিত হওয়ার কিছু নেই। ’

এই বিষয়ে ইয়ং ওয়ান কারখানার জুনিয়র অপারেটর পদের এক নারী শ্রমিক তসলিমা আক্তার (৩২) জানান, ‘হঠাৎ কাজ করতে করতে অনেকেই ভেতরে মাথা ঘোরে পড়ে যাচ্ছেন। বিশেষ করে কোরিয়ান ইপিজেড ইয়ং ওয়ান কারখানার ২০ নম্বর ও ২১ নম্বর বিল্ডিংয়ে এ সমস্যা হচ্ছে। ইনচার্জরা ভেতরে কাউকে এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে যেতে দিচ্ছেন না। প্রথমে ২০ নম্বর বিল্ডিং এ সমস্যা দেখা দিয়েছে। অনেক রোগীকে আবার মেডিক্যালে পাঠাচ্ছে তাঁরা।’

সূত্র জানায়, তিন দিন আগে কর্মরত অবস্থায় একজন শ্রমিক অজ্ঞান হয়ে মারা যান। আজ বুধবার দুপুরে কারখানা চলাকালে ২০ ও ২১ নম্বর ফ্লোরে হঠাৎ ২০ জনের মতো শ্রমিক অজ্ঞান হয়ে পড়লে অন্যান্য শ্রমিকদের মাঝে আতঙ্ক দেখা দেয়। এ খবর স্থানীয়দের মাঝে দ্রুত ছড়িয়ে পড়লে কর্মরত শ্রমিকদের স্বজনেরা ভিড় করতে থাকেন।

এ বিষয়ে জানতে চাইলে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ (কেইপিজেড) অঞ্চলের এজিএম মুশফিকুর রহমান বলেন, ‘কয়েকদিন আগে অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিক্যালে একজন নারী শ্রমিক মারা গেছেন ব্রেন স্ট্রোকে। আজকে আবার কয়েকজন শ্রমিক প্যানিক ডিসঅর্ডারে অজ্ঞান হয়েছেন। আতঙ্কিত হয়েছেন অনেকেই। তাঁদেরকে কেইপিজেড এর ডাক্তারেরা চিকিৎসা দিয়েছেন। পরে ডাক্তার সবকিছু দেখে চিকিৎসা দেওয়ায় স্বাভাবিক হয়েছে। শারীরিক কোন সমস্যা নেই বলে ডাক্তাররা জানালেন। এটা মূলত প্যানিক ডিসঅর্ডার।’

এজিএম আরও বলেন, ‘এসব শ্রমিকদের আবার বয়স কম। চাকরিতে যোগদান করেছে ৩ থেকে ৫ মাস আগে। আবার এমনও হতে পারে কয়েকদিন আগে একজন নারী শ্রমিক ব্রেন স্ট্রোকে মারা গেছেন। এটা থেকেও আতঙ্কিত হয়ে এ ধরনের সমস্যা হতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...