বুধবার, ২৬ আগস্ট ২০২৬

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স পেলো অত্যাধুনিক অ্যাম্বুলেন্স

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রোগী পরিবহনে রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার উৎকর্ষ সাধনে যোগ হয়েছে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ক্রয়কৃত অ্যাম্বুলেন্স সরবরাহের তালিকায় সারাদেশের ২০ টি অগ্রাধিকারভুক্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানের ১ টি হিসেবে সম্প্রতি এটি গ্রহণ করেন কাপ্তাই স্বাস্থ্য বিভাগ। যার ফলে দ্রুত রোগীদের হাসপাতালে নেয়া ও স্থানান্তরের কাজ সহজ হবে বলে মনে করছেন কাপ্তাই স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী।

কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক জানান, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ওপর নির্ভরশীল উপজেলার ৫ ইউনিয়ন সহ পার্শ্ববর্তী রাঙ্গুনিয়া উপজেলার একাংশের মানুষ। চিকিৎসাসেবা কেন্দ্রটিতে আসা জটিল রোগীদের বেশিরভাগকেই স্থানান্তর করতে হয় চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন স্থানে। ফলে জরুরী রোগী বহনে এই এ্যাম্বুলেন্সটি এলাকার রোগীদের উপকারে আসবে।

জানা যায়, হাসপাতালে আগে পুরনো একটি অ্যাম্বুলেন্স ছিল, যেটি যান্ত্রিক সমস্যার জন্য প্রায়শই রোগী পরিবহনে সমস্যার সৃষ্টি হতো। এ নিয়ে সম্প্রতি বিভিন্ন পত্রিকা ও গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। নতুন একটি যোগ হওয়ায় রোগীদের সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী মোঃ শাহজালাল, অম্রাচিং মারমা, ঝর্ণা দে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ওমর ফারুক রনি বলেন, ‘কাপ্তাই ও আশেপাশের মানুষের একমাত্র ভরসার চিকিৎসা প্রতিষ্ঠান কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে অ্যাম্বুলেন্সযোগে রোগী পরিবহনে প্রায়শই জটিলতা তৈরি হতো, তা কাটাতে আজকে নতুন একটি যোগ হলো। এতে কাপ্তাই উপজেলার জনগণ নুন্যতম সরকারি ফি প্রদান করে প্রয়োজনীয় এম্বুলেন্সসেবা গ্রহণ করতে পারবেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী বলেন, ‘স্বাস্থ্যসেবাকে জনগণের জন্য সহজলভ্য করার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নত মানের এম্বুলেন্স সেবার পাশাপাশি অচিরেই এক্স-রে মেশিন, আল্ট্রাসাউন্ড মেশিনসহ নিত্যনতুন আধুনিক সেবা চালুর কার্যক্রম প্রক্রিয়াধীন।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...