শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ভোট জালিয়াতির বিরুদ্ধে খেলা হবে: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোট চুরি ও ভোট জালিয়াতির বিরুদ্ধে খেলা হবে। দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে খেলা হবে। নারী নির্যাতনের বিরুদ্ধে খেলা হবে।

রোববার (২৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যারা মানুষকে হত্যা করেছে, আমাদেরকে পিটিয়ে আওয়ামী লীগ অফিসের সামনে থেকে উঠিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে খেলা হবে। ডিসেম্বর মাস বিজয়ের। এ মাসে জনতার বিজয়ের জয়োধ্বনি শুনতে পারবেন।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ভুলে যান। সারা পৃথিবীতে যেভাবে নির্বাচন হয় সেভাবেই নির্বাচন হবে। সরকার কোনো হস্তক্ষেপ করবে না।

সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগে আব্দুল হাইকে সভাপতি ও আবু হাসনাত শহীদ মো. বাদলকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কমিটিকে ঘিরে পদ বাণিজ্যের কথা যেন না শুনি। ডেকে ডেকে পকেটের লোক বসাবেন তাও চলবে না। এবার তদন্ত করে খোঁজ-খবর নেবো। পয়সা খেয়ে কমিটি করা লোকদের আমাদের প্রয়োজন নেই। ভালো হয়ে যান, নিজেদের সংশোধন করুন।

সম্মেলনের উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল।

সম্মেলন মঞ্চে বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, কার্যকরী পরিষদের সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী, আনোয়ার হোসেন, সাহাবউদ্দিন ফরাজী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন ১৯৯৭ সালের ২০ ডিসেম্বরে হয়েছিল। তখন অধ্যাপিকা নাজমা রহমান সভাপতি ও বর্তমান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান সাধারণ সম্পাদক হয়েছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

আরও পড়ুন

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে তাদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮ এপ্রিল) ইরানের যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানায়, প্রণালিটির নিয়ন্ত্রণ “আগের অবস্থায় ফিরে গেছে” এবং...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পক্ষ থেকে পাঠানো উপহারসামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে এসে পৌঁছেছে।শুক্রবার (১৭ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক...