শনিবার, ৮ আগস্ট ২০২৬

দুপুরে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টি মানেই উন্মাদনা আর চার-ছক্কার ফুলঝুড়িতে সাজানো ম্যাচ। আর সেই ম্যাচ যদি হয় ভারত-পাকিস্তানের, তাহলে সমর্থকদের মনে তো কথাই নেই। কারণ দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মহারণকে কেন্দ্র করে উত্তেজনা সবসময়ই থাকে তুঙ্গে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রোববার (২৩ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ ম্যাচটি।

দুই দল সর্বশেষ এশিয়া কাপে একে অপরের মোকাবেলা করেছিল। যেখানে ভারতকে হারিয়েছিল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। অবশ্য সবশেষ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বিরাট কোহলিদের ১০ উইকেটে পরাজিত করেছিল বাবর-রিজওয়ানরা।

তবে পরিসংখ্যান অবশ্য কথা বলছে ভারতের পক্ষেই। কারণ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১১ বারের মুখোমুখিতে ভারতের ৮ জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে মাত্র ৩টি ম্যাচ। গত বিশ্বকাপের আগে বিশ্ব আসরে কখনোই ভারতে বিপক্ষে জিততে পারেনি পাকিস্তান।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দন অশ্বিন/যুবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল/মোহাম্মদ শামি ও আর্শদ্বীপ সিং।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), শান মাসুদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হায়দার আলি, ইফতেখার আহমেদ, আসিফ আলি, নাসিম শাহ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...