বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে অবৈধ মজুদকৃত ১৫ হাজার লিটার টিসিবির সয়াবিন তেল উদ্ধার

দৌলত শওকত, ফটিকছড়ি

ফটিকছড়ির কাঞ্চন নগরে সৌদি প্রবাসী জনৈক নেজামের বিলাস বহুল বাড়ি থেকে অবৈধভাবে মজুদকৃত প্রায় ১৫ হাজার লিটার সয়াবিন তেল আটক করেছে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২২ অক্টোবর) ভোর ৬ টার দিকে উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের প্রবাসীর বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

কন্টেইনার গাড়ির সহকারী আটকৃত নেজামের দেয়া তথ্যমতে ভোরে পুলিশ ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের পাকা ভবনের দ্বিতল বাড়ির বিভিন্ন কক্ষে সংরক্ষণ করা ৮৪০ কার্টন সয়াবিন তেল জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৩২ লক্ষ টাকা।

মামলার বাদী আরিফ জানান, তেল ভর্তি তিনটি গাড়ির মধ্যে একটি গাড়ি ময়মনসিংহ না পৌছায় বিভিন্ন ভাবে খোঁজ নিয়েছি। হদিস না পেয়ে ৩ দিন পর থানায় মামলা করি।

এ বিষয়ে জানতে ভবন মালিক নেজামের ছোট ভাই আরমানকে খুঁজে পাওয়া যায়নি।

তবে তার বড় বোন জানান , তেলের কার্টনগুলো তার স্বামী ওসমান ২ – ৩ দিন আগে গাড়ি করে নিয়ে এসে বাড়িতে সংরক্ষন করে। সে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানেনা বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার এস. আই ও ঘটনার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, জব্দকরা তেলগুলো টিসিবির পণ্য হিসেবে কন্টেনারে করে ১৮ অক্টোবর নারায়ণগঞ্জের ফ্যাক্টরি থেকে ময়মনসিংহ যাচ্ছিল।তেল ভর্তি তিনটি গাড়ীর মধ্যে দুটি গাড়ি পরদিন গন্তব্যে পৌছলেও একটি গাড়ি ফটিকছড়ির কাঞ্চন নগরে চলে আসে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...