শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

মামুনের মায়ের চিকিৎসায় হাত বাড়িয়ে দিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান

মায়ের চিকিৎসা জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর কাছ থেকে ৬ লক্ষ টাকা অনুদান পেলো মো. আনোয়ারুল ইসলাম মামুন। 

বৃহস্পতিবার ২০ অক্টোবর  সন্ধ্যায় পার্বত্য মন্ত্রী নিজ বাসভবনে আনুষ্ঠানিক ভাবে মায়ের চিকিৎসার জন্য পার্বত্য মন্ত্রণালয় থেকে ২লক্ষ টাকার চেক সহ মোট ৬ লক্ষ টাকা আর্থিক অনুদানের টাকা তুলে দেয়া হয় তার হাতে।

বান্দরবান জেলার আলীকদম উপজেলার ৩নং ওয়ার্ড এর বাসিন্দা মো.নুরুল ইসলাম (৬০) এর একমাত্র পুত্র মো.আনোয়ারুল ইসলাম মামুন বান্দরবান সরকারী কলেজের অর্নাস ৩য় বর্ষের ছাত্র।পড়ালেখার পাশাপাশি করেছেন বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী।মায়ের চিকিৎসার পেছনে সময় দিতে গিয়ে হারিয়েছেন চাকরিটাও,ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য নিজের সামর্থ্যের সবটুকু করার পরেও সুস্থ হয়নি তার মা,সর্বমোট ১৪ লক্ষ টাকা খরচ হয়েছে তার মায়ের চিকিৎসায়, চিকিৎসায় নিজের ব্যক্তিগত ৮ লক্ষ টাকা ছাড়া বাকি টা করেছেন ধার।

মাকে বাচাঁতে আকুল মামুন মায়ের উন্নত চিকিৎসার জন্য নিরুপায় হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেইসবুক আইডি থেকে “নিজেকে দশ বছরের জন্য বিক্রির ঘোষণা দেন” তার এই হৃদয় বিদারক পোস্ট টি নজরে আশে গণমাধ্যম কর্মীদের,গণমাধ্যমে তাকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়,বিষয়টি নজরে আনেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ, মোজ্জামেল হক বাহাদুর,কাঞ্চন তংঞ্চঙ্গা,আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাস,উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর,পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশ,সাধারণ সম্পাদক সামশুল ইসলাম,ব্যাবসায়ি উজ্জল বাবু,জেলা আওয়ামী লীগ সদস্য মোঃ মহিউদ্দিন সহ জেলার রাজনৈতিক,ব্যাবসায়িক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এসময় মামুন বলেন,  আমি একজন সাধারণ পরীবারের মানুষ হওয়া সর্তেও পার্বত্য মন্ত্রী আমার মায়ের খোজ খবর নিতে নিজের গুরুত্বপূর্ণ ১টি ঘন্টা ব্যায় করেছেন।আমাকে আশ্বস্ত করেছেন এত দ্রুত সময়ে যে তিনি আমার মায়ের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিবেন এটা আমার কল্পনাতেও ছিলো না।আমি এবং আমার পরিবার তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...