চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের অভিযান চালিয়ে লাজ ফার্মাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) চট্টগ্রাম জেলা প্রশাসন, ওষুধ প্রশাসন অধিদপ্তর ও বিএসটিআই যৌথভাবে এ অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
তিনি বলেন, লাজ ফার্মায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অনিবন্ধিত বিদেশি ওষুধ, অননুমোদিত বিদেশি চকলেট ও বিদেশি প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়েছে। এছাড়া কোন রেজিস্টার্ড ফার্মাসিস্টের উপস্থিতি ছাড়াই ওষুধ বিক্রি করছিল প্রতিষ্ঠানটি। এসময় প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ এবং ওষুধ আইন, ১৯৪০ অনুযায়ী মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া।
