সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বিশ্বকাপে মেসির ফেভারিট ব্রাজিল-ফ্রান্স

ক্রীড়া প্রতিবেদক

সপ্তাহখানেক আগে লিওনেল মেসি জানান, কাতারেই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। তাই স্বাভাবিকভাবেই আসন্ন আসরের ট্রফি উঁচিয়ে ধরার প্রত্যাশা থাকার কথা। কিন্তু নিজেদের ফেভারিট মানেন না বলে জানিয়েছিলেন তিনি।

আরেক সাক্ষাৎকারে মঙ্গলবার আর্জেন্টিনা অধিনায়ক বললেন একই কথা। এবারের বিশ্বকাপে তিনি শিরোপার দাবিদার মনে করছেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও ফ্রান্সকে।

এই দুই দল একই খেলোয়াড়দের নিয়ে দীর্ঘদিন ধরে খেলছে বলেই তাদের ফেভারিট হিসেবে দেখছেন মেসি। ডিরেকটিভি স্পোর্টসকে ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড বলেছেন, ‘আমরা সবসময় বলি সেরা দল জিতবে কিন্তু আমাকে যদি বাছাই করতে বলা হয়, তাহলে বলবো ব্রাজিল ও ফ্রান্স এবারের বিশ্বকাপ জেতার জন্য সেরা দুই প্রার্থী। তারা দীর্ঘদিন ধরৈ একই গ্রুপ (খেলোয়াড়দের) নিয়ে খেলছে, ভালোও করছে।’

আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ী অধিনায়ক আরও বলেন, ‘গত ইউরোতে (শেষ ষোলো থেকে) বাদ পড়া এবং খারাপ খেলা একপাশে সরিয়ে রাখলে বলা যায় ফ্রান্স দলের কয়েকজন চমৎকার খেলোয়াড় আছে। তাদের ধারণা পরিষ্কার এবং কোচও একই (দিদিয়ের দেশম)। ব্রাজিলও একই অবস্থায় (তিতের অধীনে)।’

গত বিশ্বকাপে রাশিয়ায় অনুষ্ঠিত ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয় ট্রফি জিতেছিল ফ্রান্স। শেষ ষোলোতে তাদের কাছেই হেরে গিয়েছিল আর্জেন্টিনা।

এবার ‘সি’ গ্রুপে আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ খেলবে সৌদি আরবের বিপক্ষে। টানা ৩৫ ম্যাচ অজেয় থাকা দলটির অন্য দুই গ্রুপ প্রতিপক্ষ পোল্যান্ড ও মেক্সিকো। বিশ্বকাপে নামার আগে পাউলো দিবালা ও অ্যাঞ্জেল ডি মারিয়ার চোটে বড় ধাক্কা খেয়েছে তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...