শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

১০ বছর পর গ্রেপ্তার হলো বিশ্বজিৎ হত্যার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী

চট্টগ্রাম নিউজ ডেস্ক

বহুল আলোচিত বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোশাররফ হোসেন ওরফে আব্দুল্লাহকে (৩৪) রাজধানীর গুলশান হতে ১০ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

রবিবার ১৬ অক্টোবর রাতে রাজধানীর গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার ১৭ অক্টোবর সকাল ১০ টায় বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-২ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোঃ আনোয়ার হোসেন খান বলেন, চাঞ্চল্যকর বিশ্বজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোশাররফ হোসেনকে রাজধানীর গুলশান থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন।তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধকালীন সময়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একটি মিছিল থেকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় বিশ্বজিৎ দাসকে।এ ঘটনায় একইদিন রাতে সূত্রাপুর থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজ দেখে হাইকোর্টের একটি বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দিলে সাত আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।পরবর্তীতে মামলাটি তদন্তপূর্বক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২১ জন কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।২০১৩ সালে ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ উক্ত মামলায় ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায়ের সময় আসামি মোশাররফ পলাতক থাকে। পরবর্তীতে ২০১৭ সালে হাইকোর্টও আসামি মোশাররফ হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখেন। হাইকোর্টে রায় ঘোষণার সময়ও পলাতক ছিল মোশাররফ হোসেন ওরফে আব্দুল্লাহ।

গ্রেপ্তারকৃত মোশাররফ হোসেন কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মাহতাব উদ্দিনের ছেলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাকলিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন...

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে...

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত...

উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স আপয়োজিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী উদীয়মান...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল...

আরও পড়ুন

বাকলিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান...

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে এক পথসভা আজ ২৪ এপ্রিল শুক্রবার বিকেল ৪টায় সিআরবি সাত রাস্তার মোড়ে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার...

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল শনিবার। ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হবে জব্বারের বলী খেলার ১১৭ তম আসর। সেই...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। অক্সিজেন স্পোর্টস জোনে আয়োজিত প্রথম এই কার্নিভ্যালে থাকছে চারটি ইভেন্ট।ইভেন্ট সমুহ হচ্ছে ফুটসাল, ব্যাডমিন্টন...