রবিবার, ২৩ আগস্ট ২০২৬

বিচ্ছিন্নতাবাদীদের দেশে থাকতে দিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এ বিচ্ছিন্নতাবাদীদের আমাদের এলাকায় থাকতে দিচ্ছি না। তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে।

রোববার (১৬ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, যেকোনো বিচ্ছিন্নতাবাদী বা কোনো জঙ্গি সংগঠন যদি বাংলাদেশের কোনো জায়গায় অবস্থান করে, আমরা তাদের দ্রুত সরিয়ে দিচ্ছি।

কেএনএফের সঙ্গে জঙ্গিদের কোনো সংযোগ রয়েছে কি না প্রশ্নে আসাদুজ্জামান খান বলেন, এগুলো আমরা দেখছি। যদি সংযোগ পাই, সেটা ব্যবস্থা নিচ্ছি। তবে আমরা ধারণা করছি, জঙ্গি বাহিনীর বা যেসব জঙ্গিরা সেখানে গিয়েছিল, কেএনএফের ক্যাম্পের পাশাপাশি তারা অবস্থান করছিল। আমরা এসব ঘটনা দেখেছি। কয়েকজনকে ধরেছি, শনাক্তও করেছি। সবগুলোকে এনে জিজ্ঞাসা করে তথ্য জেনে আপনাদেরকে জানাব।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিস এখন আর ঠুনকো দমকল বাহিনী না। আগে আগুন নেভার পরে তারা ঘটনাস্থলে যেত। কিন্তু এখন সংবাদ পেতে দেরি ঘটনাস্থলে যেতে দেরি হয় না। এখন সেই অবস্থা আর নেই। এই সরকারের আমলে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী বলেছিলেন, প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন হবে, সেই ধারাবাহিকতা চলছে।

আসাদুজ্জামান খান বলেন, ফায়ার সার্ভিস এখন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত হয়, ঝাঁপিয়ে পড়ে। বর্তমানে যে টিটিএল গাড়ি সংযোজিত হলো, এতে ২৪ তলা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ বা যেকোনো দুর্যোগ মোকাবিলা সম্ভব। এই সরকার ক্ষমতায় আসার আগে ফায়ার সার্ভিসের ছয় হাজার জনবল ছিল। কিন্তু বর্তমানে তা ১৪ হাজারে উন্নীত হয়েছে। ১৬ হাজার এবং তারপর ৩১ হাজারে উন্নীত করতে কাজ চলছে।

মন্ত্রী বলেন, ফায়ার সার্ভিস এখন শুধু দুর্যোগে কাজ করছে না। যেকোনো সড়ক দুর্ঘটনায় তারা কাজ করছে। এ সময় আহত বা নিহতদের উদ্ধার করে তাদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিচ্ছে। বর্তমানে সংস্থাটিতে ১৯০টি অ্যাম্বুলেন্স রয়েছে। আরও ৭৫৭টি অ্যাম্বুলেন্স কেনা হবে।

এর আগে, অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের জন্য বিশ্বের সর্বাধিক উচ্চতার টার্ন টেবল লেডারের (টিটিএল) উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...