রবিবার, ২৩ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

অবৈধ সিএনজি স্টেশন ও স্থাপনা গড়ে ওঠার কারণে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় যানজটের সৃষ্টি হয়। সেই অবৈধ স্টেশন ও স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে কর্ণফুলী উপজেলা প্রশাসন।

আজ রোববার (১৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত কর্ণফুলী উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেক এলাকার চারপাশে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। সেই সঙ্গে সিএনজি অটোরিকশা ও অবৈধ দোকান মালিকদের জরিমানা করা হয়েছে।

কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযূষ কুমার চৌধুরী বলেন, সিএনজি টেক্সিগুলো মইজ্জারটেক এলাকায় বিক্ষিপ্তভাবে অবস্থান নিয়ে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে। এই স্টেশনকে কেন্দ্র করে অবৈধভাবে রাস্তার ওপর বিভিন্ন ধরনের দোকানপাট গড়ে উঠেছে।

গাড়িগুলো মহাসড়কের পাশে যত্রতত্র রাখার কারণে চার লেনের রাস্তায় এক লেন সচল থাকে। ফলে চট্টগ্রাম-কক্সবাজারগামী শত শত যানবাহন দীর্ঘক্ষণ ধরে জ্যামে আটকা পড়ে।

তিনি আরো বলেন, সকাল থেকে ওইসব এলাকায় অভিযান পরিচালনা করে অস্থায়ী দোকানগুলো সরিয়ে দেওয়া হয়েছে। দুটি সিএনজি টেক্সিকে অবৈধভাবে রাস্তা ব্লক করে দাঁড়িয়ে থাকার কারণে জরিমানা করা হয়েছে।

এছাড়াও চালকদের এবং লাইনম্যানকে ডেকে সতর্ক করা হয়েছে। রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে এভাবে কোনও যানবাহন রাখা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...