রবিবার, ২৩ আগস্ট ২০২৬

‘বিএনপি রাজনীতি করতে নামেনি, চর দখল করতে নেমেছে’

কক্সবাজার প্রতিনিধি।

বিএনপি দেশের জন্য একটি বোঝা উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, এই দলটি বিজয়ের মাসকে কলঙ্কিত করতে চায়। তারা এখন সেই টার্গেট নিয়েছে। বিভিন্ন সময় হাক-ডাক দেয়।

আওয়ামী লীগকে দিনক্ষণ দিয়ে কোনো লাভ নেই উল্লেখ করে নানক বলেন, মনে নাই? আমরা জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের ক্ষমতা থেকে নামিয়ে ছিলাম। জনগণ আর আপনাদের ক্ষমতায় বসতে দেয়নি, দেবেও‌ না।

তাই একবার বলে রোজার ঈদের পরে, আরেকবার বলে কুরবানী ঈদের পরে, এখন আবার তারিখ দিয়েছে ডিসেম্বর মাস। এর মূল কারণ, বিজয়ের মাসকে কলঙ্কিত করার জন্যই তারা টার্গেট করেছে।

কারণ এই মাস মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিত্ব করে। তারা আবার সেই পাকিস্তানি পরাজিত শক্তিকে প্রতিষ্ঠিত করতেই আবার বাংলার স্বাধীনতার বিজয়ের মাসকেই বেছে নিয়েছে। কিন্তু বাংলার মাটিতে তা আর হতে দেওয়া হবে না।

আজ শুক্রবার (১৪ অক্টোবর) কক্সবাজার জেলা ছাত্রলীগ আয়োজিত সন্ত্রাস জঙ্গিবাদ ও মৌলবাদী বিরুদ্ধে ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন।

জেলার পাবলিক লাইব্রেরি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মারুফ আদনানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদ সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও আশেক উল্লাহ রফিক, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ কেন্দ্রীয় নেতারা।

বিএনপির মহাসচিবের উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, এই যে দিন-তারিখ দেন এগুলো আর ভালো লাগেনা। বরিশাল জেলায় ‘চর’ দখলের জন্য এক সময় দিন তারিখ দেওয়া হতো। বিএনপি রাজনীতি করতে নামেনি, তারা চর দখল করতে নেমেছে। তারা এখন মাহুত ছাড়া পাগলা হাতি। এদেশের জন্য একটি হুমকি।

আগামী নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে নানক বলেন, খালেদা জিয়া দণ্ডিত আসামি। আইনের দৃষ্টিতে তিনি নির্বাচন করতে পারেন না। তাদের দলের আরেকজন (তারেক রহমান) লন্ডনে বিশাল এক বাড়িতে থাকে। বাংলাদেশ থেকে লুট করা অর্থ নিয়ে সেখানে বিলাসবহুল জীবনযাপন করে। বিএনপি কিছু অর্থ উপার্জনের জন্য বিভিন্ন সময় হাক-ডাক দেয়।

চট্টগ্রামে বিএনপির গণসমাবেশের প্রসঙ্গে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নানক বলেন, বিএনপি নাকি একটি সমাবেশ করেছে। সারাদেশ থেকে নাকি তাদের নেতাকর্মী সেই সমাবেশে যোগ দিয়েছে। তারা যেটাকে সমাবেশ বলছে, মানুষ হাসে। আওয়ামী লীগের অন্য কোনো সহযোগী সংগঠনের দরকার নেই, বাংলাদেশ ছাত্রলীগই এর চেয়ে বড় সমাবেশ করতে পারে।

বিগত দিনের সরকারের উন্নয়ন তুলে ধরে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে। স্বপ্নের পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল হয়েছে, উন্নয়নের দেশের চিত্র ফুটে উঠেছে। দেশের উন্নয়ন আর কেউ ঠেকাতে পারবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...