রবিবার, ২৩ আগস্ট ২০২৬

এক লাখ ৩৪ হাজার মেমোরি কার্ড জব্দ, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নিউজ ডটকম

ফেব্রিকের নামে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা ১ লাখ ৩৪ হাজার মেমোরি কার্ড জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার (১৪ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট বিভাগের উপপরিচালক সানজিদা খানম।

গত বুধবার (১২ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ চালান জব্দ করা হয়।

তিনি জানান, গত ১২ অক্টোবর গোপন সংবাদ ভিত্তিতে বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের কুরিয়ার ইউনিটে টিম ফ্লাই বার্ড এক্সপ্রেস সার্ভিস লিমিটেডের পণ্যাগারে তল্লাশি চালিয়ে ৬৬টি প্যাকেট মেমোরি কার্ড উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্যাকেটগুলোতে ৪৩ হাজার পিস ৮ জিবি, ৩৩ হাজার ৫০০ পিস ১৬ জিবি, ৫২ হাজার ৫০০ পিস ৩২ জিবি এবং ৫ হাজার ৪০০ পিস ৬৪ জিবিসহ মোট এক লাখ ৩৪ হাজার ৪০০ পিস মেমোরি কার্ড পাওয়া যায়।

এর বাজারমূল্য প্রায় ৩ কোটি ১৬ লাখ টাকা। এ সময় চার কর্মচারীকে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে আগেও এ ধরনের পণ্য চোরাচালানের কথা স্বীকার করেন।

তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় শুল্ক গোয়েন্দারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...