রবিবার, ২৩ আগস্ট ২০২৬

পদ্মা-মেঘনায় ইলিশ ধরার অপরাধে ৪১ জেলে আটক

চট্টগ্রাম নিউজ ডটকম

মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৪১ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল পর্যন্ত পদ্মা-মেঘনার সদর উপজেলার রাজরাজেশ্বর, পুরাণবাজার, লক্ষ্মীচর, চিরারচর, আনন্দবাজারসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ৫টি নৌকা ও ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, মো. হযরত আলী (২১), নুর মোহাম্মদ (৪০), মো. সেলিম শেখ (৩০), মো. বাবুল শেখ (৩৫), ওসমান সরকার (৪২), নূর আলম লস্কর(২৭), ইয়াছিন লস্কর (২৪), সিরাজ বকাউল (৫৫), ইসমাইল গাজী(৫০), কাউছার ভূঁইয়া(১৯), মো. মিচির আলী (৪৬), রাসেল (৩২),

সাজ্জাদ হোসেন (২২), রানা ইসলাম (১৯), তপন গাজী (২০), খোকন মিজী (৩৫), মো সবুজ মিয়া (২৩), সুজন বেপারী (২২), মো ইমরান(২২)।

তবে এর মধ্যে নাবালক হওয়ায় ১০ কিশোর কে মুছলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর বাকিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে পুলিশ।

চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষায় অভিযানে বিভিন্ন জায়গা থেকে ৪১ জেলেকে আটক করা হয়েছে। এছাড়া ৫টি নৌকা, ১০ লাখ মিটার কারেন্ট জাল ও ২৫ কেজি ইলিশ জব্দ করা হয়।

জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, সেজন্য নৌ-পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষণিক টহল দিচ্ছে। চাঁদপুরের পদ্মা-মেঘনা নৌ-সীমানায় অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, উৎপাদন বাড়াতে মা ইলিশ রক্ষায় গত ৭ তারিখ থেকে শুরু হয়ে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী অভিযান চলছে। এ সময় ইলিশ ধরা, পরিবহণ, মজুত ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...