শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সাত পেরিয়ে আট বছরে লীড বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

আট বছরে পা রাখলো বহুমাত্রিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান লীড বাংলাদেশ। ২০১৩ সালে চট্টগ্রামের একঝাঁক তরুণের হাত ধরে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস দিয়ে যাত্রা শুরু করলেও পর্যায়ক্রমে মার্কেটিং, কমিউনিকেশন, অডিও-ভিজ্যুয়াল, প্রিন্টিং, ডিজিটাল মার্কেটিং সহ বিভিন্ন সেবা পরিচালনা করে আসছে লীড বাংলাদেশ।

প্রতিষ্ঠার পর থেকে লীড বাংলাদেশ লিমিটেড স্থানীয় এবং জাতীয় পর্যায়ের সরকারি, বেসরকারি ও অলাভজনক বিভিন্ন সংস্থা ও কোম্পানির সাথে কাজ করেছে। বিগত সাত বছরে স্বনামধন্য অসংখ্য প্রতিষ্ঠান লীড বাংলাদেশ লিমিটেডের সেবা গ্রহণের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করেছে এবং ব্যবসা পরিচালনা করছে। পেশাদারিত্ব, সৃষ্টি ও সৃজনশীলতা, অভিনব ও উদ্ভাবনী সব কৌশল এবং পরিকল্পনার সমন্বয়ে লীড বাংলাদেশ লিমিটেড এর ক্লায়েন্টদের ডিজিটাল মার্কেটিং এবং বিভিন্ন সার্ভিসের আওতায় এনে তাঁদের ব্যাপক ব্যবসায়িক প্রচার-প্রসার ও সাফল্যই শুধু নয়, নিশ্চিত করেছে ডিজিটালাইজেশনের সচেতনতা ও সুফল সম্পর্কে অবহিত করার কাজটি। একই সাথে লীড বাংলাদেশ লিমিটেড চট্টগ্রামে থেকে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের কোম্পানি সমূহের জন্য পূর্ন-পরিষেবা নিশ্চিত করতেও সর্বদা সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ থেকেছে বলে জানান প্রতিষ্ঠানটির এমডি ইমতিয়াজ জিহাদ।চট্টগ্রাম থেকে থেকেও যে বিশ্বমানের প্রতিষ্ঠান করা যায় তার উদাহরণ লীড বাংলাদেশ বলেও মন্তব্য করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘চীনের এক কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে...

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রীর আশা

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে বলে মনে করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট–পরবর্তী...

ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে চায় সরকার: অর্থমন্ত্রী

বিশ্ব অর্থনীতির পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজেট ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে স্থানীয় ব্যাংক থেকে সরকারের ঋণ...