শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কক্সবাজারে

টাকা নিয়ে বিরোধের জেরে সাবেক পুলিশ সদস্যকে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে এক হাজার টাকার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে নবাব মিয়া (৪৫) নামে এক সাবেক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

মঙ্গলবার ১১ অক্টোবর রাত ১১টায় কক্সবাজার সদরের ভারুয়াখালীর বড় চৌধুরী পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে ।

জানা যায়, একটি জাল কিনে একই এলাকার নুর আহমদের পুত্র দিদার মিয়াকে অংশীদারীত্বের ভিত্তিতে ব্যবহার করতে দেয় সাবেক পুলিশ সদস্য নবাব মিয়া। কিছুদিন আগে ভাগের এক হাজার টাকার লেনদেন নিয়ে নবাব মিয়া ও দিদারের মধ্যে বাকবিতণ্ডা হয়। মঙ্গলবার রাতে স্থানীয় আবদুল শুক্কুরের বাড়িতে একটি সালিশ শেষে ফেরার পথে পূর্বের বাক-বিতন্ডার জের ধরে মোহাম্মদ ইলিয়াছ, আয়াছ মিয়া, দিদার মিয়া সহ আরো কয়েকজন মিলে নবাবকে কুপিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজারে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দীন জানান, টাকার লেনদেন নিয়ে এক সাবেক পুলিশ সদস্য নিহত হয়েছেন শুনেছি। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রয়েছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিহত নবাব মিয়া একই এলাকার আবদুল হকের পুত্র ও কক্সবাজার জেলা ও জজ আদালতের আইনজীবী শওকত বেলালের বড় ভাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...