রবিবার, ২৩ আগস্ট ২০২৬

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পরাজিত হতে শিখেননি: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

টেমস নদীর পাড়ে বসে রাজপথ থেকে উঠে আসা দল আওয়ামী লীগকে পরাজিত করার দুঃস্বপ্ন দেখে কোন লাভ নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার (১১ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

বিএনপি রাজপথেই সরকারকে পরাজিত করবে, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমন বক্তব্যের জবাবে মঙ্গলবার (১১ অক্টোবর) সচিবালয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরাজিত হতে শিখেননি; তিনি হার মানেন না, কখনো হার মানেননি। আওয়ামী লীগ রাজপথে ছিল, রাজপথে আছে এবং রাজপথে থাকবে।

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অতীতের যে কোন সময়ের চেয়ে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। রাজপথ ও নির্বাচনে মোকাবিলা করতে আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত বলেও জানান এই নেতা।

তিনি আরও বলেন, বিএনপি নেতারা এখনো সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে; তারা সরকারের পদত্যাগ নিয়ে হাস্যকর বক্তব্য রাখছে।

বাংলাদেশে সংবিধান আছে, গণতন্ত্র আছে, সংবিধান অনুযায়ীই যথাসময়ে নির্বাচন হবে উল্লেখ করে মন্ত্রী বলেন ২০২৩ সালের প্রান্তিকে অথবা ২০২৪ সালের শুরুতে সংবিধান সম্মতভাবে সাধারণ নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা, প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

বিএনপিকে উদ্দেশ্য করে সেতু মন্ত্রী বলেন, ‘বর্তমান বিশ্ব সংকটের জন্য বাংলাদেশের মানুষের কষ্টকে পুঁজি করে সরকার পতনের আন্দোলনের খোয়াব দেখে লাভ নেই।’

মন্ত্রী বলেন, ‘আজকের এই অর্থনৈতিক সংকট মোকাবিলায় শেখ হাসিনা সরকার সর্বাত্মক প্রয়াস অব্যাহত রেখেছে। এ দুর্দিন অচিরেই কেটে যাবে; দেশে আবারও সুদিন ফিরে আসবে ইনশাআল্লাহ।’

দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত তারেক রহমান লন্ডন থেকে ঘোষণা দিয়েছেন “টেক ব্যাক বাংলাদেশ” – এ ঘোষণার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের টেক ব্যাক হলো দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়া, দেশকে হাওয়া ভবনের দুর্নীতির সাগরে নিমজ্জিত করা।

তিনি বলেন, তাদের টেক ব্যাক মানে সাম্প্রদায়িক রাজনীতি আর সংখ্যালঘুদের ওপর নির্যাতনের উল্লাস। তাদের টেক ব্যাক মানে বাংলা ভাইদের অভয়ারণ্য প্রতিষ্ঠা, জঙ্গিবাদ কায়েম করা। বিএনপি আমলের সেই অন্ধকারে দেশের মানুষ আর ফিরে যেতে চায় না; লুটপাট আর রক্তপাতের বাংলাদেশ এদেশের মানুষ আর দেখতে চায় না।

নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সংসদ নির্বাচন না দিলে আওয়ামী লীগ সরকার নাকি পালানোর পথও খুঁজে পাবে না, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যদি লজ্জা থাকতো তাহলে তিনি নিশ্চয় ভাবতেন পালানোর ইতিহাস বিএনপির, আওয়ামী লীগের নয়।

তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আরও বলেন, ‘আপনাদের নেতাইতো রাজনীতি করবে না বলে কাপুরুষের মতো মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে।’

হুমকি-ধামকি, ষড়যন্ত্রের পথ পরিহার করে বিএনপিকে গণতন্ত্র ও নির্বাচনের পথে ফিরে আসার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিবসহ তাদের অন্যান্য নেতার উদ্দেশে কাদের বলেন, ‘তা না হলে শেষ পর্যন্ত আপনারা পালানোর অলি-গলিও খুঁজে পাবেন না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...