সোমবার, ৩ আগস্ট ২০২৬

মহেশখালীতে মদের ডেরায় পুলিশের অভিযান, বিপুল পরিমাণ মদ জব্দ

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

মহেশখালীর পাহাড়ি এলাকায় মদ তৈরির ডেরার সন্ধান পেয়েছে মহেশখালী থানার পুলিশ।

২১ সেপ্টেম্বর (বুধবার) বিকাল থেকে প্রায় ২ ঘন্টা পর্যন্ত গহীন পাহাড়ে অভিযান চালিয়ে মদের কারখানা গুড়িয়ে দিয়েছে এবং এ ঘটনায় ৩ শত লিটার চোলাই মদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

জানা গেছে , উপজেলার ছোট মহেশখালীর দেবেঙ্গা পাড়ার গহীন পাহাড়ে সন্ধান পাওয়া মদের কারখানা তিনশত লিটার চোলাই মদ জব্দ করেছে পুলিশ। এসময় মদ তৈরীর বেশ কিছু উপকরণ জব্দ করা হয়, এর মধ্যে রয়েছে ৮টি নীল রং ড্রাম, ৩টি মদ তৈরীর পাতিল সহ নানা সামগ্রী।

আটককৃতরা হলেন- উপজেলান ছোট মহেশখালীর দেবাঙ্গাপাড়া এলাকার মাদক ব্যাবসায়ী ফারুকের দুই সহচর মহিম উদ্দিন ও শাহাদত উল্লাহ।

পুলিশ জানায়, দীর্ঘদিন যাবৎ স্থানীয় মাদক ব্যবসায়ী দেবাঙ্গাপাড়াস্থ পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরী ও মদ উৎপাদন করে মহেশখালীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। বুধবারের অভিযানে ফারুককে পাওয়া যায়নি তবে তার দুই সহযোগিকে আটক করা হয়েছে, মদের কারখানা গুড়িয়ে হয় ।

মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী জানান, দেবাঙ্গাপাড়াস্থ গভীর পাহাড়ে দীর্ঘ ২ ঘন্টা পরিচালনা করে পাহাড়ের একদম উচুতে মদের কারখানার সন্ধান পাওয়া যায় , এসময় দুই জনকে হাতেনাতে আটক করা হয়েছে ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...