শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

ট্রফি নিয়ে দেশে ফিরেছেন চ্যাম্পিয়ন মেয়েরা

স্পোর্টস ডেস্ক

সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

বুধবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে বাঘিনীদের বহন করা ফ্লাইটটি।

তাদের বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত রয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান। আরও আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ অন্যরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা বিমানবন্দরে রয়েছেন মেয়েদের বরণ করে নিতে।

এদিকে, ইতিহাস গড়া এই দলকে বরণ করে নিতে মুখিয়ে আছে পুরো দেশের ফুটবল অনুরাগীরা। বাঘীনিদের বরণ করে নিতে প্রস্তুত রয়েছে ছাদ খোলা বাস।

ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা সমর্থকদের ঢল নেমেছে বিমানবন্দর এলাকায়। সবাই এসেছেন সাফজয়ী নারী চ্যাম্পিয়নদের বরণ করে নিতে।

যে কোনও প্রান্তে বাংলাদেশ ক্রিকেট টিমের সমর্থনে যাকে বাঘের সাজে দেখা যায়। সেই শোয়েব আলীও এবার সাবিনাদের জন্য হাজির হয়েছেন বিমানবন্দরে। আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “এই আনন্দ এখন দ্বিগুন। মেয়েরা দারুণ পারফরম্যান্স দেখিয়েছে, তাই ছুটে চলে আসছি। ওদের জন্য বিসিবি এগিয়ে আসছে। অন্যদেরও এগিয়ে আসা উচিত।”

সাফ চ্যাম্পিয়নদের বরণ করে নিতে প্রস্তুত বিমানবন্দরও। চ্যাম্পিয়নদের দেশে ফেরার মূহুর্ত ধারণ করতে মুখিয়ে আছেন সংবাদকর্মীরাও। অতীতে এত গণমাধ্যম দেখা যায়নি বিমানবন্দর এলাকায়।

বিমানবন্দরে বরণের পর নারী ফুটবলারদের ছাদখোলা বাসে করে রাজধানীর বিভিন্ন পথ ঘুরে নিয়ে যাওয়া হবে বাফুফে ভবনে। বাফুফে ভবনে সভাপতির সঙ্গে ফটোসেশন, বৈঠক আর মধ্যাহ্ন ভোজে শেষ হবে দিনের আনুষ্ঠানিকতা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...