বুধবার, ২৬ আগস্ট ২০২৬

দূষিত বরফের শরবতে প্রাণ জুড়াচ্ছেন শিশুরা

মোহাম্মদ রিয়াদ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট

তীব্র তাপপ্রবাহে পুড়ছে চট্টগ্রামসহ সারাদেশ।তার মধ্যে তিনদিনব্যাপী ঐতিহাসিক জব্বারের বলীখেলাকে ঘিরে আয়োজিত বৈশাখী মেলায় যেন তিল ধারণের ঠাঁই নেই। কাঠফাটা রোদ আর অসহ্য গরম উপেক্ষা করেই ভিড় করছেন শিশু-নারীরা।  

কাঠফাটা গরমে ঠান্ডা বরফ দেওয়া এক গ্লাস শরবতে জন্য পথচারী প্রিয় সড়কের পাশে দোকান। সেই শরবতে যেন প্রাণ জুড়িয়ে যায়। 

সড়কের পাশে, মোড়ে মোড়ে বসেছে শরবতের দোকান। বিক্রি হচ্ছে লেবু, বেলের শরবত ও আখের রস। আর তৃপ্তির ঢেঁকুর তুললেও ঠান্ডার জন্য ব্যবহৃত হচ্ছে মাছ হিমায়িত করার বরফ। দূষিত বরফ ও খোলা শরবত যেন চোখে দেখে বিষ খাওয়া। খোলা শরবত হতে পারে শিশুদের বিভিন্ন রোগ ।

লালদীঘি এলাকার বৈশাখি মেলায় বরফের শরবত পান করছে শিশু ও তার বাবা । ছবি : মোহাম্মদ রিয়াদ হোসেন

শুক্রবার সকাল চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার গেইট থেকে সিনেমা কমপ্লেক্স মোড় টেরিবাজার এলাকা ঘুরে দেখা যায় সকাল থেকে বাড়তে শুরু করেছে ক্রেতা ও দর্শনার্থীর সংখ্যা।

তীব্র গরমে অল্পে হাঁপিয়ে যাচ্ছে শিশু থেকে বৃদ্ধ সবাই । তৃষ্ণা মেটাতে ছুটছেন রাস্তার ফুটপাতে বসা আখ বা লেবু দিয়ে বানানো শরবত এর দোকানে ।

তীব্র গরমে একটু স্বস্তির আশায় রাস্তার পাশের এসব শরবত বা জুসের দোকানে হরহামেশাই ভিড় করছেন পথচারীরা। ক্লান্তি দূর করতে শরবত, আখের রস বা জুসে তৃষ্ণা মেটানো এই বরফ কোথা থেকে আসছে তা জানেও না ভোক্তা।

জানা গেছে, ওয়াসার সাপ্লাইয়ের পানি দিয়ে, মাছসহ পচনশীল দ্রব্য সংরক্ষণের জন্য তৈরি করা হয় এ বরফ। বরফ মিশ্রিত এসব পানিও গরমে দেহের ক্ষতি করে, তার ওপরে দূষিত পানির ফলে শরীরে বাসা বাঁধতে পারে নানা রোগ।

লতিফ নামে লেবুর শরবত বিক্রেতা বলেন, স্বাস্থ্যঝুঁকি থাকায় সব সময় বরফ ব্যবহার করিনা। তবে গরমে তৃষ্ণা মিটাতে বরফের চাহিদা থাকায় ব্যবহার করছেন তিনিও।

শরবত পান করা ক্রেতারা বলেছেন, গরমে হাতের নাগালে শরবত পেয়ে আমরা কিনে খাই। কিন্তু এসব বরফ কোথা থেকে আসে তা জানিনা আমরা।

শরবত পান করা এক শিশুর মায়ের সাথে কথা হলে তিনি জানান, খুব গরম পড়েছে । ছেলে বায়না ধরেছে শরবত খাবে আশে পাশে তেমন দোকান না পেয়ে এখানে থেকে শরবত খাওয়াতে হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা বলছেন, বর্তমান এই তাপপ্রবাহের সময়ে স্বাভাবিক ও নিরাপদ খাবার পানির বিকল্প নেই। ঘরোয়া পরিবেশে তৈরি করা শরবত পান করা যেতে পারে। তবে সেটি অবশ্যই ঠান্ডা পানি ছাড়া হতে হবে। গরমে অতিরিক্ত ঠান্ডা কিংবা অনিরাপদ পানি পান করলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। আর বাইরের কিংবা কৃত্রিম ফ্লেভার যুক্ত শরবত থেকে দূরত্ব অবলম্বন করতে হবে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মামুনুর রশিদ বলেন , বর্তমান পরিস্থিতিতে যারা বাইরে কাজ করেন বিশেষ করে শ্রমিক কিংবা রিকশা চালকদের সবচেয়ে বেশি ডিহাইড্রেশন (পানি শূন্যতা) তৈরি হচ্ছে। এক্ষেত্রে একটানা অনেকক্ষণ রোদের মধ্যে না থেকে কিছুটা সময় নিয়ে কিংবা ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিয়ে কাজ করতে হবে। আর প্রচুর পরিমাণে বিশুদ্ধ খাবার পানি পান করতে হবে। ভেজাল পানি নয়।

শিশুদের এই সময় ঘরে তৈরি শরবত বা ফলের রস শরীর সুস্থ রাখতে কাজে দিবে । তবে কোনমতে বাইরের খোলা পরিবেশের তৈরি শরবত , আখের রস, জুস শিশুদের জন্য কাম্য নয় । এর ফলে শিশুরা নানা রোগে আক্রান্ত হতে পারে। এবিষয়ে সতর্কতা অবলম্বন করা জরুরি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...