সোমবার, ৩১ আগস্ট ২০২৬

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজারিয়ান বাচ্চা প্রসব 

অশোক দাশ, সীতাকুণ্ড

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ঐকান্তিক প্রচেষ্টায়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম বারের মতো সিজারিয়ান সেকশন অপারেশন শুরু হয়েছে।

মঙ্গলবার সফলভাবে একজন রোগীর সিজার অপারেশন সম্পন্ন হয় l এদিন অস্ত্রপাচারে জন্ম নেয়া গর্ভধারিণী মার সুস্থ সুঠাম ও সুন্দর দেহের একটি পুত্র সন্তানের জন্ম হয়।

সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ মহাদেবপুর এলাকায় ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হ‌ওয়া এ স্বাস্থ্য কমপ্লেক্সে কোন অপারেশন থিয়েটার ছিলোনা। সম্প্রতি এখানে অপারেশন থিয়েটার চালু হলে ২০ সেপ্টেম্বর মঙ্গলবার প্রথম সিজারিয়ান শিশুর জন্ম হয়।

সিজার সেকশনে অপারেশন করা প্রথম পুত্র সন্তানের মা হলেন মিসেস রুমা আক্তার। তিনি স্থানীয় দোয়াজিপাড়া গ্রামের মোঃ সিরাজের স্ত্রী।

এবিষয়ে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ জানান, দীর্ঘ প্রতিক্ষার পর উপজেলার বাসিন্দারা এই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে সিজারিয়ান অপারেশনের সুযোগ পাবেন। এদিন অপারেশন টিমের নেতৃত্ব ছিলেন, ডা.খদিজা আক্তার পান্না, সহকারী হিসেবে ছিলেন, ডা.আইরিন চৌধুরী, ডা.জেসমিন আক্তার, অ্যানেস্থেসিয়া টিমে ছিলেন ডা. খোদাদাদ মোঃ জুবায়দুল হুদা ও আবাসিক মেডিকেল অফিসার ডা. মিলজার হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স সুষমা সরকার,নার্সিং সুপারভাইজার হোসনেয়ারা, নার্সিং ইনচার্জ ইন্দিরা চৌধুরী, এস এস এন ইয়াসমিন আক্তার এবং ওটি এটেনডেন্ট মনজুর আলম ,ইব্রাহিম, সালাউদ্দিন, বনমালী ও নুরজাহান।

সার্বিক সহযোগিতায় ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা.সাখাওয়াতুল্লাহ এবং চট্টগ্রাম সিভিল সার্জন ডা.ইলিয়াছ চৌধুরী ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায়...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির...

আরও পড়ুন

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির আল-হেলাল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৩০ আগস্ট) জেলা প্রশাসনের...