শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

চসিকের প্রধান ও মূখ্য কাজ নগরীর পরিস্কার-পরিচ্ছন্নতা, আলোকায়ন ও রাস্তা ঘাট সংস্কার করা: ভারপ্রাপ্ত মেয়র

নিজস্ব প্রতিবেদক

ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম বলেন, চসিকের প্রধান ও মূখ্য কাজ নগরীর পরিস্কার-পরিচ্ছন্নতা, সড়ক আলোকায়ন ও জনসাধারণের চলাচলের রাস্তা ঘাট ঠিক রাখা। এই কাজগুলো যথা সময়ে করতে পারলেই নগরবাসির জন্য পরিবেশ বান্ধব একটি নগর গড়ে তোলা সম্ভব।

তিনি আরো বলেন, সনাতনী সম্প্রদায়ের আসন্ন দূর্গাপুজা উপলক্ষে নগরীর খানা-খন্দক যুক্ত রাস্তা সমুহ জরুরী ভিত্তিতে মেরামত, সড়কবাতি সচল রেখে আলোকায়নের ব্যবস্থা এবং ডেঙ্গু ও চিকনগুনিয়ার হাত থেকে রক্ষায় ব্যাপকভাবে মশার ঔষুধ ছিটাতে হবে এবং এই কাজ সঠিকভাবে তদারকী করার জন্য সংশ্লিষ্টদের প্রতি তিনি আহ্বান জানান।

আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে চসিকের অস্থায়ী কার্যলয়ে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে তাঁর কর্মকান্ডের শুভসুচনা করার পরে তিনি এসব কথা বলেন।

জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর সালেহ আহম্মদ চৌধুরী, হাসান মুরাদ বিপ্লব, আবদুল মান্নান, শেখ জাফরুল হায়দার চৌধুরী, আবুল হাসনাত মো. বেলাল, সংরক্ষিত কাউন্সিলর জেসমীন পারভিন জেসী, ফেরদৌসি আকবর, শাহনুর বেগম, নীলু নাগ, জাহেদা বেগম পপি, তসলিমা বেগম নুরজাহান, হুরে আরা বিউটি, শাহিন আকতার রুজি, রুমকী সেনগুপ্ত, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু, নির্বাহী প্রকৌশলী মির্জা ফজলুল কাদের, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, সিবিএ সভাপতি ফরিদ আহম্মদ প্রমুখ।

আফরোজা কালাম আরো বলেন, বাঙ্গালীর হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রুপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্লের সোনার বাংলা বির্নিমানে আমরা সক্ষম হবো।

তিনি তাঁর দায়িত্ব পালনকালে কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...