মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

বিএন‌পি-জামা‌তের নৈরা‌জ্যের প্রতিবা‌দে মহানগর যুবলী‌গের বি‌ক্ষোভ

বিএনপি-জামাতের দেশব্যাপী ষড়যন্ত্র, নৈরাজ্য, সন্ত্রাসের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর যুবলীগ। মিছিলটি কাজীর দেউড়ী মোড় থেকে লাভলেইন হয়ে ফের কাজীর দেউড়ী মোড়ে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বৃহস্পতিবার বিকেলে নগরীর কাজীর দেউড়ি এলাকায় যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যুবনেতা ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টুর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্দেশনায় অনুষ্ঠিত এই কর্মসূচির সঞ্চালনা করেন মহানগর ছাত্রলীগ নেতা মোশরাফুল হক চৌধুরী পাভেল।

বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ সংগঠক ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু বলেন, ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ আজ উন্নয়ন অগ্রযাত্রার মহাসড়কে, বাংলাদেশ যখন বিশ্ব মানচিত্রে স্বগৌরবে মাথা উচুঁ করে দাড়াচ্ছে, সেসময় এ উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করছে একটি মহল। দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে ৭১ ও ৭৫ এর পরাজিত শক্তির দোসর বিএনপি-জামাত ও নাম সর্বস্ব কিছু রাজনৈতিক দল। আমরা বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজপথে থেকে এ ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যে রুখে দাঁড়াবো।’

‘তারা হুংকার দিচ্ছে নাশকতার, আমরা আছি জনগণের জানমাল হেফাযতের জন্য। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজল শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান চৌধুরী নিখিল ভাইয়ের নির্দেশনায় আমরা প্রিয় মমতাময়ী নেত্রীর বিশ্বস্ত ভ্যানগার্ড হয়ে রাজপথ পাহাড়ায় আছি। আমাদের নেতা, চট্টগ্রাম -৯ আসনের সংসদ সদস্য, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন মানুষের নির্বিঘ্নে চলাফেরা নিশ্চিত করতে এবং নাশকতার সাথে জড়িতদের খুজে বের করতে। আমরা তালিকা করছি, ইনশাআল্লাহ কাউকে ছাড় দেওয়া হবে না। নৈরাজ্যের চেষ্টাকে কঠোরভাবে রাজপথে থেকেই দমন করবো,ইনশাআল্লাহ।’

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালখাঁন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইকবাল আহমেদ ইমু, সুচিত্রা গুহ টুম্পা, যুবলীগ নেতা মনির হোসেন, নাজামুদ্দিন সাইফুল, শাহীন আলম, অভি রায় প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম মঞ্জু, ইসমাইল উদ্দিন লিটন, বিধান সরকার, মোঃ হায়দার, ইমু,নুরুল ইসলাম, নুরুল হক, যুবলীগ নেতা রফিকুল ইসলাম, আবুল হাসান, জহির উদ্দিন, ফিরোজ আহমেদ রুবেল, ইলিয়াস খান মানিক, জাকির হোসেন, শুনয়ন গুহ শুভ, মোঃইব্রাহিম, রুবেল সরকার, আদনান সিফাত, সাগর দাস, মহসিন আরাফাত, আব্দুর রহমান, অন্তু বড়ুয়া, মোহাম্মদ সাকিল, ইরফান আলম তানিম, ইমতিয়াজ উদ্দিন ইরফান, মোহাম্মদ আকবর, লিলয় সেন শিমুল, আসিফ,আনোয়ার, মারুফ, সাইদুল ইসলাম, আমির হোসেন ,জাহেদ আহমেদ তূষার, ফয়সাল,ইয়াসিন, আলাউদ্দিন, ইমরান, রাব্বি, তৌহিদ,আকাশ প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় হামদ,...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...