মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বিদায়ী সাক্ষাৎ করেছেন। এসময় ভারতীয় হাইকমিশনার দুই প্রতিবেশী দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যে সহযোগিতা বাড়ানোর ওপরও জোর দেন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ করেন তিনি।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার সাংবাদিকদের ব্রিফ করেন।

আলোচনাকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনগণের বৃহত্তর কল্যাণের লক্ষ্যে এ অঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে একত্রে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি বলেন, প্রতিবেশীদের সাথে উদ্বেগের কিছু বিষয় থাকতে পারে। কিন্তু, আমরা আলোচনার মাধ্যমে সেগুলো সমাধান করে এগিয়ে যেতে পারি।ভারতীয় হাইকমিশনার সাক্ষাতের সময় শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরকে অত্যন্ত সফল হিসেবে বর্ণনা করেন এবং এ সফরের জন্য তাকে অভিনন্দন জানান।

দোরাইস্বামী এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন যার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং বাংলাদেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের পরবর্তী প্রজন্ম বিদ্যমান সম্পর্কের সুফল পাবে।শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করেছেন।

প্রধানমন্ত্রী ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ভারতে তার নির্বাসিত জীবনের স্মৃতি স্মরণ করেন।শেখ হাসিনা বিদায়ী হাইকমিশনকে তার নতুন পদায়ন লাভের জন্য অভিনন্দন জানান এবং তার উজ্জ্বল ও সফল কর্মজীবন কামনা করেন।

বৈঠকে ভারতীয় হাইকমিশনার দুই প্রতিবেশী দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যে সহযোগিতা বাড়ানোর ওপরও জোর দেন।

তিনি ঢাকায় অবস্থানকালে শেখ হাসিনার সরকারের কাছ থেকে যে সহায়তা ও নির্দেশনা পেয়েছেন তার জন্য তিনি প্রধানমন্ত্রী, তার সরকার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ভারতীয় হাইকমিশনার বৈঠককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি প্রতিকৃতি তাঁকে উপহার দেন এবং প্রধানমন্ত্রী হাইকমিশনারকে একটি বই, শাড়ি এবং নৌকার রেপ্লিকা উপহার দেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও যৌক্তিক করার লক্ষ্যে নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করেছে সরকার। নতুন বেতন স্কেলে বিদ্যমান...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...