মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

চবিতে মঞ্চায়িত হবে মনোজ মিত্রের ‘কিনু কাহারের থেটার’

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগের উদ্যোগে মঞ্চায়িত হবে মনোজ মিত্রের বিখ্যাত নাটক ‘কিনু কাহারের থেটার’। নাটকের প্লট জুড়েই থাকছে রাজনীতির নামে সুবিধাভোগী শ্রেণির ফায়দা নেয়ার নানান চিত্র।

আগামী বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের থিয়েটার ইন্সটিটিউটে বিকাল ৫টায় এটির প্রথম প্রদর্শনী ও সন্ধ্যা ৭টায় দ্বিতীয় প্রদর্শনী মঞ্চায়িত হবে। ‘কিনু কাহারের থেটার’ নাটকটি রচনা করেছেন মনোজ মিত্র এবং পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন নাট্যকলা বিভাগ এর সাবেক সভাপতি অসীম দাশ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে চবি সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান বিভাগটির সহকারী অধ্যাপক অসীম দাশ।

এ সময় চবি নাট্যকলা বিভাগের সভাপতি শাকিলা তাসমিন লিখিত বক্তব্যে বলেন, ‘আগামী ১৫ সেপ্টেম্বর  থিয়েটার ইনস্টিটিউট-এ আয়োজন করছে মনোজ মিত্রের বিখ্যাত নাটক ‘কিনু কাহারের থেটার’। অতিমারির দীর্ঘ সময় অতিক্রান্ত হবার পর নাট্যকলা বিভাগ নব উদ্যমে তাদের শিল্পচর্চার দ্বার উন্মোচন করেছে। চবি নাট্যকলা বিভাগ নানা প্রতিকূল প্রতিবেশ উপেক্ষা করে একাডেমিক কার্যক্রমকে সংহত রূপদানে বদ্ধ পরিকর। ধারাবাহিক শিল্পচর্চায় নাট্যকলা বিভাগ দেশ ও দেশের বাইরে নিজেদের স্বকীয়তা বজায় রেখে শিল্পচর্চা বিস্তার লাভে সমর্থ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে সকলের সম্মিলিত প্রয়াস এই বিভাগটি ছাত্র-শিক্ষকদের কাজের পরিধি বিস্তৃত করতে দৃঢ় ভূমিকা পালন করবে। আপনাদের  সহযোগিতা, ভালবাসায় এই বিভাগ বিশ্বের যে কোন শিল্পতীর্থে আসীন হতে তৎপর। এই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অক্লান্ত শ্রম সাধনায় নির্মিত হয় বিচিত্র ধারার নাট্য প্রযোজনা। নাট্যকলা বিভাগের ছাত্র-ছাত্রীরা শুধুমাত্র এদেশে নয় পৃথিবীর তাবৎ শিল্পকলায় তাদের সুনাম অক্ষুণ্ণ রাখবে এই বিশ্বাস। নাট্যকলা বিভাগের প্রযোজনা ‘কিনু কাহারের থেটার’ দর্শক হৃদয় ছুঁয়ে যাক। জয় হোক নাটকের, জয় হোক বাংলা থিয়েটারের।’

‘কিনু কাহারের থেটার’ নাটকের কাহিনীতে দেখা যাবে, বহু বছর আগের কথা! ইংরেজ শাসনের শেষ আমল। সে সময় হাটে ঘাটে মাঠে থিয়েটার করে বেড়াতো অখ্যাত কোনো গ্রামে জন্মানো এক অন্তজ, নাম তার কিনু কাহার। ভদ্রলোকদের এ থিয়েটারে আগমন ঘটতো না, নেহাতই অশিক্ষিত দরিদ্র গ্রামবাসীর অবসর কাটানোর খেলা। এমনই একদিনে কিনু কাহার ও তাঁর দলবল মিলে করবে নাটক ‘ঘণ্টাকর্ণপালা’। পুতনা রাজ্যের কাহিনি। যে রাজ্যে রাজার কোনো ক্ষমতা নেই। দুষ্কর্মের দোসররা হয়েছে আইনের পরম বন্ধু। রাজ্যের ঘটে চলা যাবতীয় অপকর্মের ভার চাপানো হয়েছে বোকা ভোম্বল ঘণ্টাকর্ণের ওপর। ঘণ্টাকর্ণও লোভী বউয়ের সাধ-আহ্লাদ মেটাতে অন্যলোকের সাজা খেয়ে বেড়াচ্ছিল। এরই মধ্যে রাজ্যের উজির এক নারীর শ্লীলতাহানি করেছেন। এ কারণে রাজ্যের লাটসাহেব খেপেছেন। সাফ জানিয়ে দিলেন, ‘এ অপকর্মের যদি বিচার না হয়, তাহলে আমি সিংহাসন ফালাইয়া দিব’। রাজা পড়লেন উভয়সংকটে। উজির তাঁর প্রাণের দোসর, তাঁকে কী করে শাস্তি দেবেন? এদিকে আবার লাটসাহেব উজিরের সঙ্গে যোগসাজশে রাজাকে অপদস্থ করতে উদ্যত হয়। শেষমেশ এ অপরাধেরও দায় গিয়ে ওঠে সেই বোকা ঘণ্টাকর্ণের ওপর। কিন্তু এবার আর ঘণ্টাকর্ণ মুখ বুজে তা সহ্য করে না! করে ওঠে প্রতিবাদ। শেষপর্যন্ত কার গলায় ঝুললো দড়ি তা জানতে দেখতে হবে পুরো নাটকটি। নাটকে কিনুর বারোয়ারি থিয়েটারের খোলসে সমকালের আয়না উঠে এসেছে। স্বার্থপর রাজা-উজির, বিদেশি শাসকের প্রতিনিধি, ভণ্ড সাধু যেমন শোষকের চিত্র তুলে ধরে তেমনি ঘণ্টাকর্ণ, জগদম্বা এবং উদাসিনীর মতো শোষিত মানুষের মাধ্যমে সমকাল তথা চিরকালের গোটা সমাজটাই প্রত্যক্ষ হয়ে ওঠে কিনু কাহারের থেটারে।

চট্টগ্রামের থিয়েটার ইন্সটিটিউটে দর্শকরা ২০০ ও ১০০ টাকা মূল্যের টিকেটের মাধ্যমে নাটকটি দেখতে পারবেন। আগ্রহীরা টিকেট সংগ্রহ করতে পারবেন চবি নাট্যকলা বিভাগের সামনে থেকে অথবা প্রদর্শনীর দিন থিয়েটারের প্রবেশমুখ থেকেই। এছাড়াও (http://forms.gle/tiu16vLLMsfFGWeX6) এই লিংক এর মাধ্যমেও অনলাইনে অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

শিবুকান্তি দাশ-এর দুটি কিশোরকবিতা

বৃষ্টি নামে ঝুম শিবুকান্তি দাশকালো মেঘে আকাশ থেকে বৃষ্টি নামে ঝুম টিনের চালে নূপুর বাজে রুমজুম রুমজুম ভেলা ভাসাই দুষ্ট ছেলে মাছ ধরতে যায় উঠোন জুড়ে জল থইথই...

শশ্মান- শশ্মান খেলা

শশ্মান- শশ্মান- খেলাবিদ্যুৎ কুমার দাশতিনি নারী নয়- তাঁর ভেতর মায়াহীন মমতাহীন প্রেমহীন জীবন। হোমিওপ্যাথি ডোসের মতোই মৃত্যুর শহরে খুব আস্তে তিনি পাঠিয়ে দেন।রাত আসে রাত যায় শূন্যতায়- ভাড়ি...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...