শুক্রবার, ১ মে ২০২৬

সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরের ৬৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পৌর সদর এলাকা থেকে জঙ্গল সলিমপুর গ্রামের আলিনগর এলাকার ৬৩ জনকে আটক করেছে থানা পুলিশ।

রোববার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড় ১টার দিকে তাদের আটক করা হয়।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বনিক বলেন, আটকরা দুটি বাসে করে ঢাকায় যাচ্ছিলেন। এদের মধ্যে অনেকেই সাম্প্রতিক সময়ে প্রশাসনের ওপর হামলা করার ঘটনায় দায়ের করা মামলার আসামি। যারা মামলার আসামি, তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, গত ২৩ আগস্ট উপজেলার ফৌজদারহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখা, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জঙ্গল সলিমপুরের অনেক বাসিন্দার নামে মামলা হয়েছে।

এছাড়া বৃহস্পতিবার প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় সীতাকুণ্ড থানায় আরও একটি মামলা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় সরকারি পাহাড় কেটে গড়ে ওঠা অবৈধ বসতিতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান চলছে। অভিযানের বিরুদ্ধে ঢাকায় গিয়ে তাদের মানববন্ধন কর্মসূচি পালন করার কথা ছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “এই...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...