চট্টগ্রামের হাটহাজারীতে বিষধর সাপের কামড়ে আরিফুল ইসলাম তুহিন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের দক্ষিণ নাঙ্গলমোড়ার মাওলানা হাসমত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। সে স্থানীয় সালাউদ্দিনের পুত্র। সে ঈদগাহ উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র।
পরিবার ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে আরিফুল ইসলাম তুহিনকে বিষধর সাপে কামড় দেয়। সাপের কামড়ে তার অবস্থা আশংকা জনক হাওয়ায় তাকে রাতে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক প্রিতম নন্দী সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেন।
এদিকে ঘটনার সত্যতা শিকার করেন নাঙ্গলমোড়া ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ ।
