বুধবার, ১৯ আগস্ট ২০২৬

সমতাভিত্তিক অর্থনৈতিক পুনরুদ্ধারে জোর দিতে স্পিকারের আহবান

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, সমগ্র বিশ্বের অর্থনীতি ও জনজীবনে কোভিড-১৯ মহামারি নজিরবিহীন দুর্দশা বয়ে এনেছে। সমতাভিত্তিক অর্থনৈতিক পুনরুদ্ধারকে বৈশ্বিক ও সামাজিকভাবে প্রাধান্য দিতে হবে।

তিনি বলেন, উন্নত, প্রাণবন্ত, শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং স্বাস্থ্যসেবা, শিক্ষা, খাদ্য নিরাপত্তার মতো বৈশ্বিক চ্যালেঞ্জসমূহ অর্থনৈতিক সম্প্রসারণের সাথে সংযুক্ত বিধায় অর্থনৈতিক পুনরুদ্ধারে অর্থনৈতিক সম্প্রসারণ জরুরি।

আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) উজবেকিস্তানের তাসখন্দে স্পিকার্স অফ পার্লামেন্টের ১৪তম সামিটের ‘এড্রেসিং দ্যা রিস্কস অফ দ্যা পোস্ট প্যান্ডেমিক গ্লোবাল রিকভারি’ শীর্ষক সেশনে এসব কথা বলেন তিনি।

স্পিকার বলেন, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক পুনরুদ্ধার নিশ্চিত করতে প্রান্তিক জনগোষ্ঠী ও আর্থ-সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত জনজীবনের অভিজ্ঞতাগুলো এবং সামাজিক বৈষম্যকে অবশ্যই মূল্যায়ন করতে হবে।

সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুরক্ষা এবং খাদ্য নিরাপত্তা সহায়তা সর্বাধিক গুরুত্বপূর্ণ। নগদ স্থানান্তর প্রক্রিয়া প্রসারিত করা উচিত যাতে করে অতি দরিদ্ররা সামাজিক নিরাপত্তার বাইরে ছিটকে না পরে।

তিনি জানান, কোভিড পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশে অতি দরিদ্রদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে দুই কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেয়া হয়েছে যাতে করে তারা স্বল্প মূল্যে খাদ্যদ্রব্য সংগ্রহ করতে পারে।

তিনি বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিতকরণ, দক্ষতা উন্নয়ন, সমান মজুরি, জামানতমুক্ত ঋণ ব্যবস্থা ও অনুদান, নারীদের জন্য শ্রম বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি, নারী ও মেয়েদের মানসিক স্বাস্থ্য, নারী সহিংসতা প্রতিরোধ বর্তমানে গুরুত্বপূর্ণ।

সকল ক্ষেত্র স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং অসমতা ও বৈষম্য দূরীকরণে সংসদ কর্তৃক উপযুক্ত আইনি কাঠামো প্রণয়ন করতে হবে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, কিছু সুনির্দিষ্ট খাতে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পকারখানাগুলো পুনরুদ্যমে চালু ও ব্যবসা-বাণিজ্যের পুনরায় উন্নয়ন, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, রাজস্ব সংগ্রহ বৃদ্ধি, বিভিন্ন খাতে অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস ইত্যাদি বৈশ্বিকভাবে জরুরি কেননা বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল স্থানীয় অর্থনীতিতে প্রভাব ফেলে।

কিছু দেশে তেলের উচ্চ মূল্য অন্যান্য অনেক দেশের শক্তি উৎপাদন খাত তথা সামগ্রিক অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে। রপ্তানি উন্নয়নের পাশাপাশি কৃষক, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও নারী উদ্যোক্তাদের স্বার্থে প্রণোদনা জরুরি।

আরও পড়ুন: ভারত সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

সিনেট অফ উজবেকিস্তানের চেয়ারওম্যান তানজিলা নারবিভার সভাপতিত্বে সেশনে আইপিইউ-র প্রেসিডেন্ট দুয়ার্তে পাসিকো সূচনা বক্তব্য রাখেন। সেশনে বিভিন্ন দেশের স্পিকারগণ তাঁদের মূল্যবান বক্তব্য রাখেন এবং বিভিন্ন দেশের সাংসদ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। সেশনে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আন্তর্জাতিক গনমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বৃহস্পতিবার ভোরে তাসখন্দ বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানাতে সিনেট অফ উজবেকিস্তানের চেয়ারওম্যান তানজিলা নারবিভার নেতৃত্বে উজবেকিস্তানের সাংসদগণ বিমানবন্দরে উপস্থিত হন।

এসময় স্পিকারের সফরসঙ্গী হিসেবে সাগুফতা ইয়াসমিন এমপি, পারভীন হক সিকদার এমপি, আদিবা আনজুম মিতা এমপি, সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম, যুগ্মসচিব সুমিয়া খানম ও সার্জেন্ট এট আর্মস মিয়া মোহাম্মদ নাঈম রহমান উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...