বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে চিকিৎসক দম্পতির বাড়িতে হামলা

রায়হান ইসলাম, রাউজান

রাউজানে এক চিকিৎসক দম্পতির ঘরে পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে হামলা ও ভাংচুরের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এসময় দুর্বৃত্তরা ঘরের দরজা বাইরে থেকে তালা মেরে ওই ঘরের জানালা ও ঘরের সামনের গাড়ির গ্যারেজ ভাংচুর করে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পলোয়ানপাড়া গ্রামের বাসিন্দা ডায়াবেটিকস বিশেষজ্ঞ চিকিৎসক মুহাম্মদ হারুন আল রশিদ ও চট্টগ্রাম মেডিকেল কলেজের গাইনী বিভাগের চিকিৎসক জেসমিন রশিদ দম্পতির ঘরে এই হামলার ঘটনা ঘটে ।

এঘটনার পর রাতে রাউজান থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভুগি ওই চিকিৎসক। থানা পুলিশ জানিয়ে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন যাবত ভুক্তভোগী চিকিৎসক দম্পতির কাছ থেকে ৩ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল তার ভাইপো সম্পর্কের পুলিশের দাগী আসামী হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন হাসান (৩৩)। তাঁকে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এই হামলা ও ভাংচুর করা হয় চিকিৎসক দম্পত্তির ঘরে। এসময় চিকিৎসক দম্পতির গাড়ি রাখার গ্যারেজের দরজা কেটে কেটে ফুটো করে ফেলা হয়। ঘরের চার পাঁচ টা জানালার কাঁচ ভাংচুর করে হামলা কারীরা। হামলার আগে ঘরের দরজায় বাইরে থেকে তালা মেরে দেওয়া হয়।

ভুক্তভোগী চিকিৎসক হারুন আল রশিদ বলেন, হামলাকারীরা দীর্ঘদিন যাবত আমার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় আমার বসতঘরে তাঁরা হামলা করেছে। তিনি বলেন, হামলাকারীদের একজন মহিউদ্দিন হাসান ব্যাংক লুট মামলার আসামী হয়ে জেল কেটেছে। এখন জামিনে বাইরে এসে আবার চাঁদাবাজি করছে।

ভুক্তভোগীর স্ত্রী চিকিৎসক জেসমিন রশীদ বলেন, চাঁদা না দেওয়ায় দীর্ঘদিন যাবত আমাদের হুমকি ধামকি দিয়ে আসছিল হামলাকারীরা। এখন তাঁরা স্বামী, স্ত্রী এবং দুজন শিশু সন্তানের নিরাপত্তা নিয়ে আতংকে আছেন। নিজেদের নিরাপত্তায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ চান।

রাউজানের নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন চিকিৎসক দম্পতি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

আরও পড়ুন

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার চাতরী এলাকায়...

প্রতিভার স্বীকৃতিতে উৎসবমুখর চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ

সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ায় শিক্ষার্থীদের প্রতিভার স্বীকৃতি দিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...