রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়ি প্রেসক্লাবের আলোচনা ও ইফতার মাহফিলে সংসদ সদস্য সরওয়ার আলমগীর

‍‌’উন্নত ফটিকছড়ি বিনির্মাণে সাংবাদিক সমাজের সাথে একযোগে কাজ করবো’

আবদুল মান্নান রানা ফটিকছড়ি উপজেলা সংবাদদাতা

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে ‘রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) ফটিকছড়ি উপজেলা পরিষদস্থ শহীদ শফিকুর নূর মওলা বীর প্রতীক গণমিলনায়তনে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার আলমগীর।

প্রেসক্লাব সভাপতি এস এম মোরশেদ মুন্নার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু এখলাছ ঝিনুক, যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন ও সহসম্পাদক সাইফুর রহমান সোহানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, হাটহাজারী সার্কেলের এএসপি কাজী তারেক আজিজ, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, শিল্পপতি রাকিবুল আলম চৌধুরী, হালদা গবেষক প্রফেসর ড. মন্জুরুল কিবরিয়া, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন, ওসি তদন্ত রফিকুল ইসলাম, নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাবুদ্দিন, ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, ফটিকছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য ও লেলাং প্যানেল চেয়ারম্যান সরওয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজিম উদ্দিন ইমু, সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান শহিদুল আজম, বোরহান উদ্দিন মেম্বার, দিদারুল আলম, ডা. শহিদুল্লাহ, ডা. জয়নাল আবেদীন মুহুরী, নাছির উদ্দীন চৌধুরী, সৈয়দ ইলিয়াস।

আমন্ত্রিত অতিথি ছিলেন, দুবাই বিএনপি’র সভাপতি রফিকুল আলম, আমিরাত বিএনপি সদস্য আলহাজ্ব দিদারুল আলম, আবুধাবী বিএনপি সহ সভাপতি ইসমাইল, বিএনপি নেতা মনছুর আলম চৌধুরী, আজম খান, মুজিবুল আলম চৌধুরী, আবু আজমতালুকদার, কামাল উদ্দিন, জালাল উদ্দীন চৌধুরী, আশরাফ বিন ইয়াকুব, সিরাজুদ্দৌলাহ্ চৌধুরী দুলাল, হাসান কবির, কে এম আজম, নুর উদ্দিন, আখতার হোসেন মোরশেদ, সাইফুদ্দিন, মোরশেদ হাজারী, মোজাহারুল ইকবাল লাভলু, মাষ্টার মোঃ আলমগীর, মোঃ আকরাম, ইঞ্জিনিয়ার এমদাদুল ইসলাম মুন্না, মহিন মেসি, ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না, জিয়াউদ্দিন বাদশা ও মাষ্টার জে এম তওহিদ প্রমুখ।

এতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্টজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের চেয়ারম্যান, ব্যবস্থাপক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

প্রেসক্লাব সদস্যদের মধ্যে বক্তব্য দেন, রফিকুল আলম চৌধুরী, নাজিম উদ্দিন চৌধুরী, কামাল উদ্দিন, এমরান হোসেন ফরহাদ, কাউছার সিকদার, আলমগীর নিশান, আনোয়ার হোসেন ফরিদ, আহমেদ এরশাদ খোকন, সজল চক্রবর্তী, মোস্তফা কামরুল, নাজিম উদ্দিন শাহনেওয়াজ, কামাল উদ্দিন চৌধুরী, এম জুনায়েদ, ফজলুল করিম, আব্দুল কাদের চৌধুরী, মোঃ তারেক, আব্দুল মান্নান রানা ও মোঃ রায়হান৷

অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয় খতমে কোরআন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ মাসুদের কবর জেয়ারত, কুরআন তেলোওয়াত, নাতে রাসূল সাঃ পরিবেশের মাধ্যমে।

প্রধান অতিথির বক্তৃতায় নব নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, বৃহত্তর ফটিকছড়ি একটি সম্ভাবনাময় জনপদ। আমাকে ফটিকছড়ির মানুষ প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্য নির্বাচিত করেছেন, কোন দুষ্ট লোকের জায়গা ফটিকছড়িতে হবে না, আমি ফটিকছড়িবাসীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো ইনশাআল্লাহ। আমি আশা করবো আমার পথচলায় আপনারা সাংবাদিক সমাজ আমার পাশে থাকবেন। ‍‌উন্নত ফটিকছড়ি বিনির্মাণে সাংবাদিক সমাজের সাথে একযোগে কাজ করবো।
আপনাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদূর্ভোগের কথা আর সম্ভাবনার চিত্র।

বক্তারা বলেন, প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ফটিকছড়ির সমস্যা-সম্ভাবনা চিহ্নিত করে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা সম্ভব।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী...

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জোরালো সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে হবে। জাতিসংঘ সহ...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ভর্তি রয়েছে চার শিশু। মাটিরাঙ্গা, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় তুলনামূলক...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। শুধু দেশ ও পরিবেশ পরিচ্ছন্ন করলেই হবে না, মানুষের মনও...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...