চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন চট্টগ্রাম ৬ (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান) এর বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের পরিচালক ও বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশিষ্ট সমাজকর্মী ও যুদ্ধকালীন প্লাটুন কমাণ্ডার শাহজাদা হারুন অর রশীদের সুযোগ্য সন্তান সদা হাস্যজ্বল ব্যক্তি শাহাজাদা এস এম মিজানুর রহমান।
তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত এবং সমাজের বিভিন্ন কাজে তিনি সম্পৃক্ত রয়েছে।
তিনি করোনা ভাইরাস আতঙ্কে স্বেচ্ছা-অনিচ্ছায় ঘরে বন্দি। অনেক জনপ্রতিনিধি আর বিত্তশালী যখন নিজের জীবনের নিরাপত্তার দুশ্চিন্তায় বাইরে বের হয়ে অবলোকন এবং অনুধাবন করতে পারছেন না গরিব-দু:খি-অসহায় মানুষের করুণ অবস্থা।
ঠিক তখন বিবেকের তাড়নায় নিজের জীবনের নিরাপত্তার তোয়াক্কা না করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বোয়ালখালী উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহজাদা মিজানুর রহমান।
আজ (৬ সেপ্টেম্বর ) মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জানা যায়, গত ২৩ আগস্ট জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ১৫ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে।
মনোনয়নপত্র বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। ২২ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে। ২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম নিউজকে শাহজাদা এস এম মিজানুর রহমান বলেন, আমি দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে জীবনের বিশাল একটা সময় কাটিয়েছি রাজনীতি করে, সহ্য করেছি একের পর এক নির্যাতন; কিন্তু বঙ্গবন্ধুর নীতি-আদর্শ থেকে কখনো সরে আসিনি আমি। দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছি। আমি চট্টগ্রাম জেলা পরিষদে সাধারণ সদস্য পদের জন্য মনোনয়পত্র নিয়েছি। উন্নয়ন কর্মকাণ্ডে ১২৭ জন ভোটারের সাথে সম্বনয় করে কাজ করবো। লক্ষ্য একটাই, দেশ ও দশের সেবা করে সম্মানিত হওয়া।
এই করোনাকালে আমি গৃহবন্দী মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার যে দায়িত্ব আমাকে দিয়েছিল উপজেলা ও পৌরবাসির সেবক হিসেবে তা যথাযতভাবে পৌঁছে দিয়েছি।
জন্ম যখন হয়েছে তখন একদিন মরতেও হবে, তাই যতদিন বেঁচে থাকবো মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই নিজেকে।
