বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ডবলমুরিংয়ে ২১ মামলার পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং মডেল থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাজধানী ঢাকার রামপুরা থানা এলাকা থেকে ২১টি মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী মোঃ তোফাজ্জল হোসেন (৬২) কে গ্রেফতার করেছে।

ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাখাওয়াৎ হোসেনের নেতৃত্বে এসআই আহলাদ ইবনে জামিল, এএসআই মোঃ নেছার উদ্দিন, এএসআই মোঃ রাসেল মিয়া ও এএসআই মোঃ রিয়াজুল হক সঙ্গীয় ফোর্সদের নিয়ে গতকাল ৫ সেপ্টেম্বর সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টায় এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত আসামী মোঃ তোফাজ্জল হোসেন শেরপুর জেলা সদর থানার চরখার চর এলাকার মন্ডল বাড়ির মোঃ সুরুজ আলী ও মোছাম্মৎ নুর জাহান বেগমের পুত্র।

সে বর্তমানে চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার ১নং রোডের ‘ইহবাস ভবন’ এ থাকেন।

ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাখাওয়াৎ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ তোফাজ্জল হোসেন আগ্রাবাদস্থ জীবন বীমা ভবনের ৫ম তলায় ‘মেসার্স চট্টলা বোরিং’ নামক প্রতিষ্ঠানের প্রোপাইটর সাজিয়ে সহজ সরল লোকজনের নির্মাণাধীন বিল্ডিংয়ের ফাইলিং কাজের নামে মোটা অংকের টাকা গ্রহণ করতো।

নির্দিষ্ট সময়ে কাজ বুঝিয়ে না দিয়ে বিশ্বাস জমানোর জন্য সে বিভিন্ন গ্রাহককে চেক প্রদান করতো। এসব চেক ডিজঅনার হওয়ায় অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে গ্রাহকেরা তার বিরুদ্ধে পৃথক ভাবে ২১টি মামলা রুজু করে।

এসব মামলায় মোঃ তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারী হয়। এর পর সে রাজধানী ঢাকার রামপুরাস্থ মাল্টিকেয়ার হাসপাতালের পেছনে ৩৮৫, জনৈক ইউনুছের বিল্ডিংয়ের ৫ম তলায় বাসা নিয়ে আত্মগোপনে থাকে।

গত ৫ সেপ্টেম্বর সোমবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রামপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ ৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আরও জানান, ডবলমুরিং থানা এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ রোধ, অস্ত্র উদ্ধার ও পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...