বুধবার, ১৯ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে গরু ব্যবসায়ী হত্যার প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে গরু ব্যবসায়ী মুমিনুল হক হত্যাকাণ্ডের দুই মাস পর মূল আসামি মো. সাহাব উদ্দিনকে (৩৪) গ্রেফতার করেছে র‍্যাব।

আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাহাব উদ্দিন সীতাকুণ্ডের হাসানাবাদ গ্রামের নুরুজ্জামান ওরফে লাতুর ছেলে। তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

র‌্যাব কর্মকর্তা নূরুল আবছার বলেন, মুমিনুল হক পেশায় কৃষক এবং গরু ব্যবসায়ী ছিলেন। তার ভাই আকবার হোসেন চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন মুরাদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচিত মেম্বার। আকবার ইউপি সদস্য হওয়ার পর গ্রামের অপকর্মকারীদের কাজে বাধা দিতেন। এ নিয়ে তাদের সঙ্গে মুমিনুল ও আকবার হোসেনদের বিরোধ তৈরি হয়।

এরই জেরে ২৯ জুন মুমিনুল হককে কুপিয়ে হত্যা করা হয়। ওই হামলায় মুমিনুলের ছেলে ও ভাতিজাও আহত হয়।

এ হত্যাকাণ্ডের ঘটনায় ১ জুলাই নিহত মুমিনুলের ছেলে আলী হোসেন সবুজ বাদী হয়ে ৮ জনকে এজাহারনামীয় এবং ৯-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা করে। ঘটনার পর থেকেই মূল হামলাকারী মো. সাহাব উদ্দিন পলাতক।

মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার এলাকা থেকে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...