বুধবার, ১৯ আগস্ট ২০২৬

পতেঙ্গায় যুবক খুনের ঘটনায় আটক ৬

নিজস্ব প্রতিবেদক

রোববার চট্টগ্রামের পতেঙ্গায় ছুরিকাঘাতে নিহত অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ বলছে, একটি রক্তমাখা শার্টের সূত্র ধরে হত্যাকাণ্ডের মূলহোতা মো. আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ছয়জন ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর।

তিনি বলেন, আসামিরা হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে স্থানীয় এক ব্যক্তি ঘটনার দিন ভোরে রক্তমাখা শার্ট পরিহিত অবস্থায় আলমগীর নামের একজনকে দেখার কথা জানায়।

এক পর্যায়ে রোববার (৪ সেপ্টেম্বর) রাতে পুলিশ আলমগীরকে গ্রেপ্তার করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন তিনি। তার কাছ থেকে রক্তমাখা ওই শার্ট মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, আলমগীরের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত তানভীর হোসেন, জাহিদ হোসেন, আলী আকবর, মো. নাসির ও মনির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায় , ঘটনার রাতে পতেঙ্গা খেজুরতলা উপকূলের বেড়িবাঁধ এলাকায় ছিনতাই করতে আলমগীরের নেতৃত্বে ছয়জন অংশ নেয়। টাকা পয়সা আছে ভেবে তারা অজ্ঞাতপরিচয় ব্যক্তির পথ আটকায়। কিন্তু তার কাছে কিছুই ছিল না।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে অজ্ঞাত পরিচয় লোককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। রোববার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের পতেঙ্গায় অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরের পেছনের দিকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...