চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহসড়কে ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. সোলায়মান (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।
আজ রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে উপজেলার হাসমত আলীর দোকানের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলায়মান লোহাগাড়া উপজেলার পূর্ব কলাউজান ৭ নম্বর ওয়ার্ড এলাকার মুহাম্মদ শফির ছেলে।
দোহাজারী হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে লোহাগাড়ার আমিরাবাদ থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় এক যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়।
খবর হয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় পতিত বাসটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
