বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মেসি-রোনালদোর রেকর্ড ভাঙলেন নেইমার

ক্রীড়া প্রতিবেদক

নতুন মৌসুমের শুরু থেকে ফর্মে আছেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। পিএসজির হয়ে গত কয়েক মৌসুমের ব্যর্থতা যেন এই এক মৌসুমেই কাটিয়ে তোলার পরিকল্পনা ব্রাজিলিয়ান এই সুপারস্টারের।

ইতোমধ্যে প্রথম ছয় ম্যাচে ৯ গোলের পাশাপাশি ৬ গোল করে ফেলেছেন নেইমার। লিগ ওয়ানের ম্যাচে ৩১ আগস্ট রাতে তুলোসের বিপক্ষে পিএসজির ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচেও গোল পেয়েছেন নেইমার। আর এই গোলের মধ্য দিয়ে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড ভেঙে দিয়েছেন সেলেসাওদের এই তারকা।

তুলোসের বিপক্ষে গোলের মধ্য দিয়ে ক্লাব এবং জাতীয় দলের হয়ে টানা ১৬ ম্যাচে গোল কিংবা অ্যাসিস্টের কীর্তি গড়লেন নেইমার। এর মাধ্যমে নেইমার পেরিয়ে গেলেন ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি এবং রোনালদোকে। এই দুই তারকা টানা ১৫ ম্যাচে গড়েছিলেন গোল কিংবা অ্যাসিস্টের কীর্তি।

পিএসজির হয়ে গোল এবং অ্যাসিস্টের পাশাপাশি ব্রাজিলের জার্সিতে প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিপক্ষেও গোল পেয়েছেন নেইমার। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২ গোলের পর জাপানের বিপক্ষে নেইমারের একমাত্র গোলে জিতেছিল ব্রাজিল।

তুলোসের বিপক্ষে ম্যাচে নেইমার ছাড়া গোল পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পেও। এদিকে গোল না পেলেও টানা অ্যাসিস্ট করেই যাচ্ছেন মেসি। শেষ ম্যাচেও জোড়া অ্যাসিস্ট করেছেন মেসি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...