বুধবার, ২৯ জুলাই ২০২৬

প্রতিটি ক্ষেত্রে বাবার পাশে ছিলেন মা: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মায়ের স্মৃতিচারণা করে বলেছেন, প্রতিটি ক্ষেত্রে বাবার পাশে ছিলেন মা। তিনি সংসারটা করতেন গুছিয়ে। প্রতিটি কাজে নিয়ম মেনে চলতেন। কোনো সময় তাঁর মধ্যে হতাশা দেখিনি।

আজ (৩১ আগস্ট) বুধবার জাতীয় শোক দিবস স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘১৫ আগস্টে আমরা স্বজন হারিয়েছি ঠিকই, কিন্তু দেশ হারিয়েছে তাদের ভবিষ্যৎ’- এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “বাবা কখনও চিন্তাই করতে পারেননি যে- কোন বাঙালি তাঁকে (বঙ্গবন্ধু) হত্যা করতে পারে।”

ময়ের কথা স্মরণ করে তিনি বলেন, “মা তার শৈশব থেকেই বাবার পাশে ছিলেন। তখন থেকেই তিনি বাবাকে সহযোগিতা করে এসেছেন। বাবা বারবার কারাগারে যেতেন।

কিন্তু কখনও বাবাকে সংসারের ব্যাপারে চিন্তা করতে দেননি। তিনি সব সময় বাবাকে বলতেন- তুমি রাজনীতিতে সময় দাও, আমি সংসার দেখছি। কিন্তু তিনি যে শুধু সংসারই দেখতেন তা নয়, সংগঠনেও সময় দিতেন।”

প্রধানমন্ত্রী বলেন, “নানা প্রতিকুলতায় কখনও মায়ের কোন অভিযোগ, অনুযোগ দেখিনি। যখন জীবন যেমন, তখন তিনি তা মেনে নিয়েছেন।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “দেশ ও স্বাধীনতার জন্য আমার বাবার যে সংগ্রাম, সেই সংগ্রামের সারথি ছিলেন আমার মা। সব সময় আমার মা বাবাকে সাহস জুগিয়েছেন। বাবাও মায়ের সঙ্গে অনেক কথা বলতেন। স্বাধীনতার জন্য সংগ্রাম মা-ই সবার আগে জানতেন।”

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বারবার কারাবরণ, রাজনৈতিক আন্দোলন, ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকা বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী।

ছাত্রলীগের উদ্দেশ্যে তিনি বলেন, “দল গঠনের জন্য মন্ত্রিত্ব ছেড়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকালের ছাত্রনেতারা এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারে। আজকে আমরা দেখি অনেকেই দল ছেড়ে দেয় মন্ত্রিত্ব করার জন্য।”

সরকারপ্রধান বলেন, “রাজনীতি করতে হলে ইতিহাস জানতে হবে। ইতিহাসই তোমাদের পথ দেখাবে।”

দেশ গঠনে ছাত্রলীগ সব সময় ভূমিকা রেখেছে মন্তব্য করে তিনি বলেন, “ছাত্রলীগ কৃষকের ধান কেটে দিয়েছে, প্রয়োজনে ধান লাগিয়ে দিবে। রাজনীতি করতে হলে মানুষের পাশে থাকতে হবে।”

করোনা ও ইউক্রেন যুদ্ধের ফলে চলমান বিশ্ব সঙ্কটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “সবাইকে সাশ্রয়ি হতে হবে। প্রয়োজনে পায়ে হেঁটে চলতে হবে, এতে স্বাস্থ্য ভালো থাকে। বিশ্বব্যাপী পানির সঙ্কট চলছে, আমাদের অপচয় রোধ করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে কিনা বড় বোন হারিয়ে হাসতে ভুলে গিয়েছিল।আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা নাজমুল হককে নিয়ে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...