মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

পুঁটি মাছের মতো লাফানো শুরু করেছে বিএনপি: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, আষাঢ় মাসে বৃষ্টি হলে ব্যাঙ-পুঁটি মাছ যেভাবে লাফায়, বিএনপি সেইভাবে লাফানো শুরু করেছে। লাফাতে গিয়ে যদি বিএনপি জনগণের সম্পত্তিতে আগুন, হামলা করে তাহলে আওয়ামী লীগ নেতাকর্মীরা বসে থাকবে না। আওয়ামী লীগ নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে প্রতিহত করবে।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. হাসান মাহমুদ বলেন, রাষ্ট্রের দায়িত্ব সন্ত্রাসীদের দমন করা। আবার যদি বিএনপির সন্ত্রাসীরা মাঠে নামে পুলিশও বসে থাকবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তথ্যমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা সভা-সমাবেশ করেন, তাতে কোনো অসুবিধা নেই। সভা-সমাবেশ করতে গিয়ে নিজেরা মারামারি করে দোকানপাট ভাঙচুর ও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলে দেশের জনগণ বসে থাকবে না। জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করা হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নাকি তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। হাওয়া ভবনের বড় সরদার ও ডাকাত তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হোক তা আবার দেশের জনগণ চায় না।

এ সময় সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, নিজাম উদ্দিন জলিল জন ও ছলিম উদ্দিন তরফদার ও আনোয়ার হোসেন হেলালসহ জেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

আরও পড়ুন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...