মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

তেলের দাম কমায় ভাড়া কমলো চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেলের দাম লিটারে পাঁচ টাকা কমানোর পর চট্টগ্রামে হাটহাজারী-নিউ মার্কেট সড়কে চলাচল করা দ্রুতযান স্পেশাল সার্ভিসের বাসের ২১ কিলোমিটারের রাস্তায় পাঁচ টাকা ভাড়া কমিয়েছে মালিক সমিতি।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে একই দিন সকাল থেকে ৪৫ টাকা থেকে পাঁচ টাকা কমিয়ে ৪০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়। এর আগে সোমবার (২৯ আগস্ট) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সোমবার রাত ১২টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের ভেতরে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ডিজেল ও কেরোসিন ১০৯, অকটেন ১৩০ এবং পেট্রোল ১২৫ টাকা লিটার দরে বিক্রি হবে। এর আগে সোমবার দুপুরে জ্বালানি মন্ত্রণালয়ে বৈঠক করে নতুন দর চূড়ান্ত করেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদ।

যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, সোমবার রাতে সরকার তেলের দাম লিটারে পাঁচ টাকা কমিয়েছে। এ কারণে চট্টগ্রামের হাটহাজারী থেকে নিউমার্কেট পর্যন্ত চলাচলকারী যাত্রীদের কথা চিন্তা করে পাঁচ টাকা কমিয়ে ৪০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত ভাড়া আজ মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, সরকার যদি গণপরিবহনের ভাড়া কমিয়ে পুনর্নির্ধারণ করে তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না। নগরীর গণপরিবহনে এখনও ভাড়া কমানো হয়নি। তবে আমরা এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

আরও পড়ুন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...