মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বায়েজিদে এক হাজার ৫০ লিটার চোরাই জ্বালানি তেলসহ আটক ১

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকার পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে এক হাজার ৫০ লিটার চোরাই জ্বালানি তেল এবং জাহাজ সরঞ্জামসহ মো. নুর আলম (৩৮) নামে এক চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব-৭।

রবিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টায় তাকে আটক করা হয়। আটক মো. নুর আলম পটুয়াখালীর গলাচিপা থানার ছোটসিফা এলাকার সেকান্দর হাওলাদারের ছেলে।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি নগরের শেরশাহ এলাকায় পাকা রাস্তার উপর জাহাজের চোরাই জ্বালানি তেল বিক্রি হচ্ছে।

চোরাই জ্বালানি তেল।

পরে সেখানে অভিযান চালিয়ে একটি পিকআপ থেকে ১ হাজার ৫০ লিটার জ্বালানি তেল ও বিভিন্ন জাহাজ সরঞ্জাম উদ্ধার করা হয়। এসব জ্বালানি তেলের আনুমানিক মূল্য ৮৪ হাজার টাকা।

এসময় এক চোরাকারবারিকেও আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করে কম দামে পাইকারী ও খুচরা বিক্রি করে আসছে।

এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

আরও পড়ুন

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...