সোমবার, ২৫ মে ২০২৬

মিরসরাই উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাফায়েত মেহেদী, মিরসরাই

চট্টগ্রামের মিরসরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ১১টা থেকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করেছে।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাফর ইকবাল নাহিদ ও আরিফুর রহমানের যৌথ সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, সাবেক ছাত্রনেতা ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, মিরসরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, মিরসরাই উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক নুরুল মোস্তফা মানিক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, সাহেরখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ টিটু, মিরসরাই সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নূরেরছাপা নয়ন, নিজামপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আরিয়ান, ছাত্রলীগ নেতা মো. হাসান, রবিউল রায়হায়ন, এমরান আরিফ, নাহিদুল হাসান রাবিব।

মিরসরাই উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক সোহেল, আজাদ রুবেল, মিথুন শর্মা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সালাউদ্দিন রুবেলন, শেখ তুরিন, যুগ্ম সম্পাদক সাইদুজ্জামান রিফাত, প্রচার সম্পাদক এসএম নেওয়াজ চৌধুরী, সহ-সম্পাদক সরোয়ার জামান সিফাত, নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক পারভেজ রবি, উপ-কৃষি বিষয়ক সম্পাদক তারেক আহমেদ, ছাত্রলীগ নেতা রাজু, কাউছার আরিফ, সিফাত, মহিউদ্দিন, মামুন, রাজিব, শিপন, সাকিল, পৃথিবী সহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও কলেজ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত একটি সন্ত্রাসী দল। মিরসরাইয়ের ছাত্রলীগ রাজপথে থেকে তাদের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে। সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের শান্তির জনপদকে অশান্তি করতে চাইলে তার দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু আজ

মিনায় মুসল্লিদের জড়ো হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজের মূল...

এবছর হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন ৪ বাংলাদেশি 

বিশ্বের মানুষের কাছে পবিত্র ইসলামের বাণী পৌঁছে দিতে চলতি...

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে...

আরও পড়ুন

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, এটি একটি মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি। এই...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই স্বেচ্ছাসেবক দল নেতাসহ গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতারা হলেন- মহিউদ্দিন...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া সে যুবকের ১৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেন।আজ রবিবার(২৪মে) সকাল ৯টার দিকে গুলিয়াখালি...

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।রবিবার (২৪ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু নোম্যান্সল্যান্ড...